মগবাজারে আগুনে মৃত ৩, তদন্ত কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৭ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার
মগবাজারে আগুনে মৃত ৩, তদন্ত কমিটি গঠন
রাজধানীর মগবাজারের দিলু রোডে একটি বহুতল ভবনে আজ বৃহস্পতিবার ভোর রাতে আগুন লেগে শিশুসহ তিনজনের মৃত্যুর ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (ময়মনসিংহ বিভাগ) আবুল হোসেনকে প্রধান করে পাঁচ সদস্যের ওই তদন্ত কমিটি গঠন করেছে সরকারি সংস্থাটি।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহকারী পরিচালক (টাঙ্গাইল) মজিবুর রহমান, উপ-সহকারী পরিচালক (মিরপুর জোন) আনোয়ার হোসেন, পরিদর্শক দেবব্রতী মন্ডল এবং তেজগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ফয়সালুর রহমান।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, বৃহস্পতিবার ভোর রাত ৪টা ৩২ মিনিটের দিকে মগবাজারে একটি পাঁচতলা ভবনের নিচতলায় গ্যারেজে ভয়াবহ আগুন লাগে। এতে শিশুসহ তিনজন নিহত ও আরও পাঁচজন দগ্ধ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে যায় ও ভোর সাড়ে ৫টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।
নিহতদের মধ্যে দুজন হলেন- আব্দুল কাদের (৪০) ও ভবনের বাসিন্দা শহীদুল ইসলামের ছেলে রুশদী (৪)।
তেজগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ফয়সালুর রহমান জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ১৭ জনকে জীবিত উদ্ধার করেছে। তিনজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
উদ্ধারকৃতদের মধ্যে নিহত রুশদীর বাবা শহীদুল (৪০) ও মা জান্নাতুল ফেরদৌসসহ পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু






