মঙ্গলবার শুরু হচ্ছে স্কুল ব্যাডমিন্টন
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫২ এএম, ১৩ জানুয়ারি ২০২০ সোমবার
মঙ্গলবার শুরু হচ্ছে স্কুল ব্যাডমিন্টন
প্রায় দুই দশক পর আগামী মঙ্গলবার মাঠে গড়াচ্ছে জাতীয় স্কুল (অনূর্ধ্ব-১৪) ব্যাডমিন্টন প্রতিযোগিতা। মৃত:প্রায় এ আসরটি শুরুর জন্য উদ্যেগে নিয়েছে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ। জাতীয় এ সংগঠনটির আহ্বানে সারা দেশের ৬০টি স্কুলের প্রায় দুই শতাধিক শাটলার অংশ নিচ্ছে টুর্নামেন্টে।
আগামি ১৪ জানুয়ারি পল্টন ময়দানস্থ শহীদ তাজ উদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এবারের আসরের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এম.পি।
বালক একক, বালক দ্বৈত, বালিকা একক ও বালিকা দ্বৈত ইভেন্টের শিরোপা জন্য লড়াই করবেন ক্ষুদে শাটলাররা।
আসন্ন এ টুর্নামেন্টকে সামনে রেখে রোববার রাজধানীর ব্যাডমিন্টন ফেডারেশনের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন টুর্নামেন্ট কমিটির সচিব ওয়াহিদুজ্জামান রাজু।
এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সিইও মশিউর রহমান, মিডিয়া কমিটির চেয়ারম্যান শাপলা আক্তার, সাবেক জাতীয় চ্যাম্পিয়ন গুনগুন রহমান দোলা, স্পন্সর প্রতিষ্ঠান লিডসাসের সিইও সাদিক।
টুর্নামেন্ট কমিটির সচিব রাজু আহমেদ বলেন, এ আসর তিন দিনব্যাপী চলবে। ঢাকার বাইরের অনেকগুলো স্কুল এন্ট্রি করেছে। আশার চেয়ে বেশি সাড়া পেয়েছি।
তিনি আরও বলেন, ফেডারেশন থেকে আমাদের টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে। এছাড়াও কয়েকটি স্পন্সর প্রতিষ্ঠানের সাথে আলোচনা চলছে। আশা করি পেয়ে যাবো। স্পন্সর না পেলেও আমরা আমাদের এ টুর্নামেন্ট শেষ করবো। কারণ আমাদের লক্ষ্য এ আসর থেকে প্রতিভাবান শাটলার খুঁজে বের করা।
তিনি বলেণ, আমাদের নিজস্ব কোচদের মাধ্যমে এখান থেকে ২০জন ক্ষুদে শাটলারকে বাছাই করবো। বাছাইকৃতদের নিয়ে স্কুল বন্ধকালীন সময়ে বছরে তিনমাস ক্যাম্প করবো। এখান থেকে যদি একজন শাটলারও বের করে আনতে পারি, তাহলে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণ হবে।
ফেডারেশনের সিইও মশিউর রহমান বলেন, আমরা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদকে টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছি। আর আর্থিকভাবে কোন সহযোগিতা করা যায় কি না- সেটা নিয়ে আলোচনা করবো।
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল




