মঙ্গলবারও চলবে না মৈত্রী এক্সপ্রেস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৭ এএম, ২৯ জুলাই ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
১৬ জুলাইয়ের পর থেকে বন্ধ রয়েছে ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর থেকেই এই ট্রেনের যাত্রা বন্ধ রেখেছে ভারতীয় রেল। সেনা মোতায়েনের পর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এলেও আগামীকাল মঙ্গলবারও মৈত্রী এক্সপ্রেস না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কলকাতার আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে— ভারতীয় রেল জানিয়েছে, আগামী ৩০ তারিখ কলকাতা এবং ঢাকা থেকে মৈত্রী এক্সপ্রেস ছাড়ার কথা ছিল। কিন্তু সেই ট্রেন বাতিল করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের থেকে বার্তা পেয়েই ট্রেন বাতিলের সিদ্ধান্ত। তবে কবে আবার দুদেশের মধ্যে মৈত্রী এক্সপ্রেস চলবে তা নিশ্চিত করে জানাচ্ছে না রেল।
অনেকেই চিকিৎসা বা অন্যান্য কারণে বাংলাদেশ থেকে কলকাতায় আসেন। আবার অনেকে কলকাতা থেকে ঢাকাতেও যান। বিমান ছাড়া সেই সব মানুষের কাছে অন্যতম ভরসা মৈত্রী এক্সপ্রেস।
ভারতীয় রেল জানিয়েছে, যে যাত্রীরা ৩০ জুলাই মৈত্রী এক্সপ্রেসে ভ্রমণের জন্য টিকিট কেটেছিলেন তারা টাকা ফেরত পাবেন। টিকিটের দাম ফেরতের জন্য কলকাতায় বিশেষ টিকিট কাউন্টার খোলা হয়েছে। কিন্তু কোনো যাত্রী টিকিট হারিয়ে ফেললে টাকা ফেরত পাবেন না। বিদেশি যাত্রীদের প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমের (পিআরএস) কাজের সময় টিকিটের টাকা ফেরত দেওয়া হবে।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান











