মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৪ পিএম, ১ অক্টোবর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
নিম্নতম মজুরি ২৩ হাজার টাকাসহ বেশ কয়েকটি দাবিতে মানববন্ধন করেছেন পোশাক শ্রমিকরা।রোববার (১ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে গার্মেন্ট শ্রমিক পরিষদের তিনটি সংগঠন জাতীয় গার্মেন্ট শ্রমিক পরিষদ, বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড ইন্ড্রাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশন, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্ট ওয়ার্কাস অংশ নেয়।
এ সময় বক্তারা বলেন, ২০১৮ সালের ২৫ নভেম্বর পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি ৮০০০ টাকা ঘোষণা করা হয়। কিন্তু পরবর্তী ৫ বছরে বাড়িভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় সবকিছুর দাম বেড়েছে। সে তুলনায় শ্রমিকদের মজুরি বৃদ্ধি হয়নি।
তারা আরও বলেন, বর্তমান বাজার মূল্য আমলে নিয়ে শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে। বর্তমানে মজুরি দিয়ে সংসার চালানো সম্ভব নয়। এ সময় বেশ কয়েকটি দাবি পেশ করেন।
দাবিগুলো হলো- সাতটি গ্রেডের পরিবর্তে পাঁচটি গ্রেড করতে হবে। এক নম্বর গ্রেড ও দুই নম্বর গ্রেড স্টাফদের জন্য করতে হবে। তিন নম্বর গ্রেড (অভিজ্ঞ অপারেটরসহ) শ্রমিকদের জন্য ২৮ হাজার ৫০০ টাকা করতে হবে। চার নম্বর গ্রেড (জুনিয়র অপারেটর বা কম অভিজ্ঞ) শ্রমিকদের জন্য ২৬ হাজার টাকা করতে হবে। পাঁচ নম্বর গ্রেড হেলপারদের জন্য ২৩ হাজার টাকা করতে হবে। মূল মজুরি ৬৫ শতাংশ এবং বাড়িভাড়া ৩৫ শতাংশ করতে হবে। শ্রমিকদের আইডি কার্ডে (পরিচয়পত্র) গ্রেড উল্লেখ করে দিতে হবে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











