ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ৮:৪১:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল

মঞ্জুর শাস্তিতে অসন্তুষ্ট জাহানারার তিন দাবি

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৬ এএম, ২০ এপ্রিল ২০২৬ সোমবার

মঞ্জুরুল ইসলাম ও জাহানারা আলম। ফাইল ছবি

মঞ্জুরুল ইসলাম ও জাহানারা আলম। ফাইল ছবি

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক পেসার জাহানার আলমের এক ইন্টারভিউ আলোড়ন তোলে দেশের ক্রীড়াঙ্গনে। এক ইন্টারভিউতে নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন জাহানারা। অভিযোগের ভিত্তিতে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

কমিটির প্রতিবেদনের পর মঞ্জুকে দেশের ক্রিকেটের কোনো কিছুতে সম্পৃক্ত না করার সিদ্ধান্ত নেয় বিসিবি। গত ২২ ফেব্রুয়ারি এই সিদ্ধান্ত জানায় বোর্ড। এরপর প্রায় দুই মাস চলে গেছে। এতদিন এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানাননি জাহানারা। তবে, শনিবার (১৮ এপ্রিল) আবারও বিষয়টি সামনে আনেন অস্ট্রেলিয়া প্রবাসী এই ক্রিকেটার। এক ভিডিওবার্তায় জাহানারা জানিয়েছেন, মঞ্জুর এই শাস্তিতে সন্তুষ্ট নন। একই সঙ্গে মঞ্জুর অন্য সহযোগিদেরও শাস্তি চান তিনি।

ভিডিওবার্তায় জাহানারা বলেন, ‘আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছেন, মিস্টার মঞ্জুকে শাস্তি দিয়েছেন। কিন্তু আমি খুশি হতে পারছি না। কারণ আমার সঙ্গে যা যা হয়েছে, আমি যা যা ফেস করেছি, সেই তুলনায় এই শাস্তি আমার কাছে খুব সামান্য মনে হয়েছে। আমি আরও অনেক বড় শাস্তি আশা করেছিলাম।’

জাহানারার দাবি– শুধু তিনি নয়, আরও অনেক নারী ক্রিকেটারই যৌন হয়রানির শিকার হচ্ছেন। তাদেরও ন্যায়বিচার চান তিনি। তার অভিযোগ, ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মঞ্জুরুল ও তার সহযোগিরা তাকে মানসিক নির্যাতন করেছে।

জাহানারা বলেন, ‘আমাকে সব ধরণের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করেছে, এমনকি আমাকে চরম পর্যায়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তৌহিদ মাহমুদ (নারী দলের সাবেক ম্যানেজার) তো মারা গেছেন, মঞ্জুর সামান্য শাস্তি হয়েছে। কিন্তু তার এই সহযোগি গ্রুপের তো কোনো বিচার হয়নি, শাস্তিও হয়নি।’

ভিডিওতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছে তিনটি দাবিও জানিয়েছেন জাহানারা। মঞ্জু ও তার সহযোগি গ্রুপের সুষ্ঠু তদন্ত প্রতিবেদনের মাধ্যমে বিচার করতে হবে। অন্য অঙ্গনের ক্রীড়াবিদরাও যৌন হয়রানির অভিযোগ করেছেন। তাদেরও অভিযোগের সুষ্ঠু তদন্ত করে বিচার করতে হবে। একই সঙ্গে বিশ্বের উন্নত দেশগুলোর জন্য নারী ও শিশুদের নিরাপত্তার জন্য সেফগার্ডিং পলিসির ব্যবস্থা করতে হবে বলে ক্রীড়া প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন জাহানারা।