মদপান করে দুই বোন হাসপাতালে, একজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৩ এএম, ২ সেপ্টেম্বর ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
রাজধানীতে মদপান করে দুই বোন অসুস্থ হয়েছেন। তাদের মধ্যে একজন মারা গেছেন। নিহতের নাম জান্নাত আক্তার (২৪)। অসুস্থ অপর তরুণী ইমু আক্তারকে (২৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সম্পর্কে তারা খালাতো বোন।
শনিবার (২ সেপ্টেম্বর) ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
এদিন সকাল সাড়ে সাতটার দিকে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসক জান্নাতকে মৃত ঘোষণা করেন। এছাড়া অসুস্থ ইমুকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন।
নিহতের মামাতো বোন তানহা ইসলাম বলেন, জান্নাত ও ইমু দুজনেই একটি বিউটি পার্লারে কাজ করতেন। তারা দুজনেই খালাতো বোন। বসুন্ধরা আবাসিক এলাকা একসঙ্গেই থাকতেন। রাতে তারা দুজন মদপান করেন। সকালের দিকে তারা দুজনেই অসুস্থ হয়ে পড়লে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। এর পর চিকিৎসক জান্নাতকে মৃত ঘোষণা করেন। পরে অসুস্থ ইমু আক্তারকে মেডিসিন বিভাগে ভর্তি নেন।
তিনি বলেন, দুজনের বাড়ি টাঙ্গাইল জেলার সদর থানা এলাকায়। জান্নাত আক্তারের বাবার নাম মো. হান্নান মিয়া।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি ভাটারা থানাকে জানিয়েছি। অসুস্থ আরও একজনের মেডিসিন বিভাগে চিকিৎসা চলছে।
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা






