মধ্য আমেরিকায় হারিকেন জুলিয়ার আঘাতে নিহত অন্তত ২৮
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০১ পিএম, ১১ অক্টোবর ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
মধ্য আমেরিকায় হারিকেন জুলিয়ার আঘাতে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে এল সালভাদর এবং গুয়াতেমালায় সবচেয়ে বেশি প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। গত রোববার নিকারাগুয়ায় আঘাত হানার পর হারিকেন জুলিয়া বিলুপ্ত হয়ে গেলেও প্রশান্ত মহাসাগরে ফের সেটি শক্তি সঞ্চয় করে। ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে গুয়াতেমালা এবং এল সালভাদরে।
মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি। আরেক বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে নিহতের সংখ্যা ২৫ বলে জানানো হয়েছে।
এপি বলছে, ঝড়ের প্রত্যক্ষ বা পরোক্ষ ফলাফল হিসেবে অন্তত ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া সালভাদোরান কর্তৃপক্ষ পাঁচ সৈন্যসহ ১০ জনের মৃত্যুর খবর জানিয়েছে। আরও বলা হয়েছে এক হাজারেরও বেশি লোককে সরিয়ে নেয়া হয়েছে।
গুয়াতেমালার দুর্যোগ প্রতিরোধ সংস্থা জানিয়েছে, আলতা ভেরাপাজ প্রদেশে পাহাড় ধসে পাঁচজন মারা গেছে, তাদের কবর দেয়া হয়েছে। এছাড়া মেক্সিকোর নিকটবর্তী হুয়েহেতেনাঙ্গো প্রদেশে উদ্ধার কাজ চালাতে গিয়ে এক সৈন্যসহ নয়জন মারা গেছেন।
এল সালভাদরের কর্তৃপক্ষ জানিয়েছে, কোমাসাগুয়া শহরে আশ্রয় নেওয়া একটি বাড়িতে প্রাচীর ধসে পাঁচজন সৈন্য মারা গেছে। ওই এলাকায় শত শত পুলিশ এবং সৈন্য গ্যাং-বিরোধী অভিযান পরিচালনা করছে। ওই ঘটনায় আহত হয়েছেন আরও এক সেনা।
এল সালভাদরের পূর্বাঞ্চলীয় গুয়াতাজিয়াগুয়ার শহরে ভারী বৃষ্টিপাতের কারণে বাড়ির প্রাচীর ধসে আরও দুইজন মারা গেছেন। এল সালভাদরের আরেকজন মানুষ স্রোতের কবলে পড়ে মারা গেছেন এবং গাছ চাপা পড়ে আরেকজন প্রাণ হারিয়েছেন।
এল সালভাদরের বহু নদী ভারী বৃষ্টির কারণে কার্যত উপচে পড়েছে। এতে করে জরুরি অবস্থা ঘোষণার পাশাপাশি ৮০টি আশ্রয়কেন্দ্র খুলেছে দেশটি।
পার্শ্ববর্তী হন্ডুরাসে ২২ বছর বয়সী এক নারী স্রোতের কবলে পড়ে প্রাণ হারান এবং উত্তর হন্ডুরাসে নৌকা ডুবে আরও তিনজন মারা গেছেন। এছাড়া নিকারাগুয়ায় গাছ পড়ে পৃথক এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার রাতে ভারী বৃষ্টিপাতের ফলে দু’জনের মৃত্যুর তথ্য বিষয়টি নিশ্চিত করেছে পানামার জরুরি পরিষেবা সংস্থাগুলো। এছাড়া কোস্টারিকার সীমান্তবর্তী এলাকা থেকে আরও প্রায় ৩০০ লোককে সরিয়ে নিয়েছে দেশটি।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











