মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে ঈদ উদযাপন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৫ পিএম, ৯ জুলাই ২০২২ শনিবার
ফাইল ছবি
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ত্যাগের মহিমায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ শনিবার (৯ জুলাই) উদযাপিত হচ্ছে মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা। আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি দিচ্ছেন মুসলিমরা।
ফজরের নামাজের পর সৌদি আরবের মুজদালিফা থেকে মিনায় যাচ্ছেন হাজিরা। শয়তানকে পাথর ছোড়ার পর, পশু কোরবানি দেবেন তারা। এরপর মক্কায় ফিরে, হাজরে আসওয়াদ থেকে শেষবারের মতো তাওয়াফ করবেন হাজিরা।
বিশ্বের সব মুসলমানদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
হিজরি বর্ষপঞ্জিতে শেষ মাস জিলহজের দশম দিনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় মুসলিমদের দ্বিতীয় বৃহৎ উৎসব ঈদুল আজহা।
চাঁদ দেখা সাপেক্ষে গত ২৯ জুন সৌদি আরবের সুপ্রিম কোর্ট ৯ জুলাই ঈদুল আজহার তারিখ ঘোষণা করে। সৌদি আরবের সঙ্গে মিলিয়েই ঈদ উদযাপিত হয় প্রায় সব দেশে।
শুক্রবার জিলহজ মাসের নবম দিনে আরাফাত ময়দানে সম্পন্ন হয়েছে মুসলিম বিশ্বের সর্ববৃহৎ মিলনমেলা পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। নিয়ম অনুসারে পরদিন জামারাতে শয়তানের প্রতীকে পাথর ছুড়ে, তারপর পশু কোরবানি করে ঈদ উদযাপন করেন হাজিরা এবং সেই সঙ্গে সৌদি আরবসহ বেশির ভাগ মুসলিম দেশ।
তবে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ কয়েকটি দেশে ঐতিহ্য অনুযায়ী ঈদ অনুষ্ঠিত হবে এক দিন পর।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো








