ঢাকা, রবিবার ১৯, জুলাই ২০২৬ ১৯:০৩:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

মনরো শেষ ফটোশুট নিলামে

আপডেট: ১২:০৭ পিএম, ২৮ মে ২০১৫ বৃহস্পতিবার

downloadউইমেননিউজ ডেস্ক, ঢাকা : নিলামে উঠেছে অভিনেত্রী মেরেলিন মনরোর শেষ ফটোশুটের ছবি। মৃত্যুর তিন সপ্তাহ আগে সমুদ্রতীরে তোলা ছবিগুলোর আলোকচিত্রী তার বন্ধু জর্জ ব্যারিস। ৩৬ বছর বয়সে বিকিনি পরিহিত অবস্থায় সমুদ্র তীরে ওঠানো এ ছবি নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। মেরেলিনের মৃত্যুর পর এসব ছবি নিয়ে বই তৈরির কাজ শুরু করেছিলেন ব্যারিস। 'দ্য সেভেন ইয়ার ইচ' [১৯৫৫] ছবির কাজ করতে গিয়ে তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। ক্যালিফোর্নিয়ার বেন্টউডে নায়িকার বাড়িতে তোলা কিছু ছবিও তার সংগ্রহে রয়েছে। ছবিগুলো যখন তোলা হয়েছিল তখন খোলামেলা অবস্থায় ছিলেন মেরেলিন। তার এই দুষ্প্রাপ্য ছবিগুলো লন্ডনের 'ডরুয়েটস অ্যান্ড ব্লুমসবেরি অকশন'-এ নিলামে তোলা হচ্ছে। ১৯২৬ সালের ১ জুন মার্কিন এই অভিনেত্রী যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্ম গ্রহণ করেন। একই শহরে ১৯৬২ সালের ৫ আগস্ট মারা যান তিনি। ২৮.০৫.২০১৫