ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ২৩:৫১:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

মনোনয়ন পেলেন ইলিয়াস আলীর স্ত্রী লুনা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৮ পিএম, ২৬ নভেম্বর ২০১৮ সোমবার

বিএনপি থেকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেলেন অর্ধ-যুগ ধরে নিখোঁজ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। তিনি সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপির হয়ে ধানের শীষে প্রতীকে নির্বাচন করবেন।


আজ সোমবার বিকেলে লুনা বিএনপির ধানের শীষের মনোনয়নের চিঠি হাতে পেয়েছেন।

 

সিলেট-২ আসনে নির্বাচন করবেন ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা ও তার বড় ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস। গত ১৫ নভেম্বর দুটি মনোনয়ন ফরম জমা দেন তারা।

 

উল্লেখ্য, বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী সিলেট-২ আসন থেকে ২০০১-২০০৬ সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন। ২০১২ সালের ১৭ এপ্রিল মধ্যরাতে রাজধানীর ডিওএইটএস এলাকা থেকে নিখোঁজ হন ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলী। এরপর অর্ধযুগ কাটলেও ইলিয়াসের আলীর কোনো খোঁজ মেলেনি।