মন্ত্রিসভায় দীপু মনি ও শফিককে চায় চাঁদপুরবাসী
চাঁদপুর প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪২ পিএম, ৫ জানুয়ারি ২০১৯ শনিবার
নবম জাতীয় সংসদে চাঁদপুর থেকে দুজন পূর্ণ মন্ত্রী ছিলেন। তাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর। অন্যজন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। পরে দশম সংসদে এই জেলা থেকে একমাত্র মন্ত্রী ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
সবশেষ একাদশ সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভায় আবার কে বা কারা আসছেন-তা নিয়ে কয়েকদিন থেকেই আলোচনা চলছে। চাঁদপুরে এই আলোচনায় যাদের নাম রয়েছে তারা হলেন, চাঁদপুর-৩ আসন থেকে নির্বাচিত সাংসদ ডা. দীপু মনি ও চাঁদপুর-৪ আসন থেকে নির্বাচিত জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান। এবারের মন্ত্রীসভায় এই দুজনকে মন্ত্রী হিসেবে দেখতে চান চাঁদপুরবাসী।
চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য আইয়ুব আলী বেপারী বলেন, ডা. দীপু মনি তার পরিচ্ছন্ন রাজনীতির কারণে ইতিমধ্যে চাঁদপুরবাসীসহ সারা দেশের মানুষের মনে স্থান করে নিয়েছেন। আমি মনে করি, তিনি আমাদের চাঁদপুরবাসীর গর্ব। তাই আশা করছি, প্রধানমন্ত্রীও তাকে মূল্যায়ন করবেন।
আইয়ুব আলী বেপারী আরও বলেন, সাংবাদিক শফিক আওয়ামী লীগের পরীক্ষিত সৈনিক। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী পরিবারের ঘনিষ্ঠজন। বিশেষ করে প্রধানমন্ত্রীও তাকে অনেক পছন্দ করেন। তাই তারা চান, সাংবাদিক শফিক পূর্ণ মন্ত্রী হয়ে চাঁদপুরের মানুষের সেবা করুক।
এ বিষয়ে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, ডা. দীপু মনি আগেও একজন সফল এবং দক্ষ মন্ত্রী ছিলেন। সুতরাং এবারও সেই ঐতিহ্য রক্ষা করে জননেত্রী শেখ হাসিনা তাকে মন্ত্রী করবেন। অন্যদিকে, মুহাম্মদ শফিকুর রহমানও প্রধানমন্ত্রীর আস্থাভাজন এবং গণমাধ্যম ও সাংবাদিকদের আপনজন। তাই শফিক ভাইকে মন্ত্রী করা হলে নতুন মন্ত্রিসভার ইমেজ বৃদ্ধি পাবে। তাই আমরা আশা করছি, এ দুজনকে মন্ত্রিসভায় স্থান দেবেন জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা




