মমেকর করোনা ইউনিটে নবজাতকসহ ১১ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৫ পিএম, ২৩ আগস্ট ২০২১ সোমবার
ছবি: সংগৃহীত
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে নবজাতকসহ ১১ জন মারা গেছেন। মৃতদের মধ্যে কোভিডে ৪ ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়।
সোমবার (২৩ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।মৃতদের মধ্যে ময়মনসিংহে ১০ জন ও গাজীপুরের ১ জন রয়েছেন।
করোনায় মৃত ব্যক্তিরা হলেন- ময়মনসিংহ সদরের জামেলা খাতুন (৮৬), ত্রিশাল উপজেলার আয়শা হজাইফা (২ মাস), নান্দাইল উপজেলার সালেমা (৯০) এবং ঈশ্বরগঞ্জ উপজেলার আব্দুস সালাম (৫৫)।
উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ময়মনসিংহ সদরের সেলিনা (৪৫), ফৌজিয়া খাতুন (৪৫), ভালুকা উপজেলার গোলাপী (৫০), জুয়েল (২৮), ত্রিশাল উপজেলার আছিয়া খাতুন (৫৫), নান্দাইল উপজেলার রাবেয়া (৮০) এবং গাজীপুর সদরের নূরজাহান (৭০)।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৪ জন ভর্তিসহ এখন পর্যন্ত ১৯৭ জন এবং আইসিউতে ১৮ জন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়েছেন ৩৭ জন।
সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৭৭৪টি নমুনা পরীক্ষায় আরও ১৩৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭.৮২ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ২০ হাজার ২৪১ জন। সুস্থ হয়েছেন ১৭ হাজার ৪৫ জন।
-জেডসি
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ











