ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ৩:২১:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬ উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি হার মেনে নিয়ে যা বললেন মেসি গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ময়মনসিংহে চলন্ত বাসে তরুণীকে ধর্ষণের চেষ্টা, চালক আটক

আপডেট: ০৪:৪৫ পিএম, ১৩ মে ২০১৫ বুধবার

2222_4স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ময়মনসিংহ  : ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই এলাকায় আজ বুধবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলন্ত বাসে এক তরুণীকে ধর্ষণের চেষ্টা করে বাসের চালক ও চালকের সহকারী। পরে মহাসড়কের পাশে থাকা লোকজন ওই তরুণীকে উদ্ধার করেন। তাঁরা বাসের চালক নুর উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পুলিশ জানায়, ঢাকা থেকে শেরপুরগামী একটি বাস আজ দুপুরে মহাখালী বাস টার্মিনাল থেকে ছেড়ে আসে। বাসের বেশির ভাগ যাত্রী শেরপুরের। ওই তরুণীর বাড়ি কিশোরগঞ্জ। ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের বাসে উঠতে পারবে বলে বাসের চালক তরুণীকে বাসে ওঠায়। সন্ধ্যায় বাসটি ময়মনসিংহ শহরতলির চুরখাই এলাকায় আসার পর বাস শেরপুর না গিয়ে কিশোরগঞ্জ যাবে বলে কৌশলে অন্য যাত্রীদের নামিয়ে দেয় চালক ও সহকারী। ওই তরুণীকে কিশোরগঞ্জ যাওয়ার আশ্বাস দিয়ে বাসে থাকতে বলে। বাসটি ছাড়ার পর চালক তরুণীকে ধর্ষণের চেষ্টা করতে থাকে। এ সময় চালকের সহকারী বাস চালাচ্ছিল। বাসের গতিও কম ছিল। একপর্যায়ে ওই তরুণী বাসের জানালা দিয়ে লাফ দিয়ে নামতে চেষ্টা করলে লোকজন দেখে বাসটিকে ধাওয়া করেন। লোকজন বাসটি আটক করে চালক নুর উদ্দিনকে ধরে পুলিশে দেন। চালকের সহকারী পালিয়ে যায়। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) নুরুল হুদা বলেন, ওই তরুণী সুস্থ আছেন। চালককে গ্রেপ্তার করা হয়েছে। ১৩.০৫.২০১৫