মরক্কোর উত্তরাঞ্চলে দাবানলে ২ জন নারীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৮ পিএম, ২৭ জুলাই ২০২২ বুধবার
প্রতীকী ছবি
মরক্কোর উত্তরাঞ্চলে দাবানলে দগ্ধ হয়ে দুই নারীর মৃত্যু ঘটেছে। এ মাসে ছড়িয়ে পড়া এ দাবানলে ইতোমধ্যে দেশটির ব্যাপক ক্ষতি হয়েছে। মঙ্গলবার কর্তৃপক্ষ এ তথ্য জানায়। খবর এএফপি’র।
এনিয়ে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়ালো। জুলাই মাসের মাঝামাঝি সময়ে লরাচি প্রদেশে এ দাবানলের সূত্রপাত ঘটে।
কর্তৃপক্ষ এএফপি’কে বলেছে, দাবানলের হুমকির মুখে থাকা ঘরবাড়ি থেকে লোকজন সরিয়ে নেওয়ার স্থানীয় কর্তৃপক্ষের আহ্বানে এই দুই নারী সাড়া দেননি। ফলে তারা এ নির্মম পরিণতির শিকার হন।
এদিকে সোমবার মরক্কোর উত্তরাঞ্চলীয় তানুয়াতি প্রদেশে দাবানলে এক দমকল কর্মী প্রাণ হারান এবং অপর একজন দগ্ধ হন। মধ্য জুলাইয়ে লরাচি প্রদেশে দাবানলে আরেকজনের মৃত্যু ঘটে।
খবরে বলা হয়, চলতি মাসে মরক্কোতে দাবানলে কয়েক হাজার হেক্টর বনভূমির গাছপালা পুড়ে গেছে। সোমবার থেকে এ অঞ্চলের ৭শ’র বেশি পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার রাত পর্যন্ত লরাচি অঞ্চলের চারটি এলাকায় দাবানল অব্যাহত ছিল।
কৃষিমন্ত্রী মোহাম্মাদ সাদিকি বলেন, মরক্কোর উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় সম্প্রতি ছড়িয়ে পড়া দাবানলে মোট ১০,৩০০ হেক্টর (২৫,৪৫১ একর) বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে গত মাসেও মরক্কোর উপর দিয়ে তাপদাহ বয়ে যায়।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











