মর্গে পড়ে আছে ২ নারীর অজ্ঞাত লাশ
সাতক্ষীরা প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২১ এএম, ৩০ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পড়ে আছে দুই নারীর অজ্ঞাত লাশ। এদের একজন সড়ক দুর্ঘটনায় এবং অপরজন অসুস্থ অবস্থায় মারা গেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে সড়ক দুর্ঘটনায় আহত এক অজ্ঞাতপরিচয় নারীকে (৭০) সদর হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তিনি মারা যান।
পথচারী ও পালাশপোল এলাকার মৃত কাজী মুবিনের ছেলে সম্রাট জানান, শহরের ঋশিল্পী সংলগ্ন আব্বাস গার্ডেন এলাকায় ওই নারীকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
অপরদিকে, সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টা ৪০মিনিটে আরেকজন অজ্ঞাতপরিচয় নারীকে (৫০) অসুস্থ অবস্থায় সদর হাসপাতালে আনা হয়। এর মাত্র ১০মিনিট পরই তিনি মারা যান। শহরের ইটাগাছা এলাকায় অসুস্থ হয়ে রাস্তায় পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শফিকুর রহমান জানান, অজ্ঞাত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্ত হলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। অন্যথায়, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. মমতাজ মজিদ বলেন, ‘দুইজন নারীকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।’
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











