মর্যাদা বাড়বে ধনুর, ফল ভোগ করবেন তুলা
ফিচার ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৬:৩২ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৭ বৃহস্পতিবার
আজ ৬ আশ্বিন ১৪২৪ বঙ্গাব্দ এবং ২৯ জিলহজ ১৪৩৮ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৪৭ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৫৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা ৩ ও ৫। শুভ বার বুধ ও বৃহস্পতি। শুভ রত্ন পান্না ও পোখরাজ।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না। সীমা লঙ্ঘন করার চেষ্টা ক্ষতিকর হতে পারে। শরীর ভালো নাও থাকতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
ধর্ম-কর্মের প্রতি আগ্রহ বোধ করতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসানো সহজ হতে পারে। নিজের মনোভাব স্পষ্ট করে প্রকাশ করুন। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
আধ্যাত্মিক চিন্তা-চেতনায় সমৃদ্ধি আসতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। মন ভালো থাকবে। গৃহনির্মাণের উদ্যোগ ফলপ্রসূ হতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
সংগীতশিল্পীদের জন্য দিনটি শুভ নয়। গলায় কোনো ধরনের সমস্যা দেখা দিতে পারে। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উৎসাহবোধ করবেন। ব্যক্তিগত যোগাযোগ সুফল পাবেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
হাতছাড়া হওয়া কোনো সম্পদের দখল ফিরে পেতে পারেন। পড়াশোনায় আনন্দবোধ করবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
শরীর ভালো থাকবে। মানসিক শান্তি বজায় থাকবে। অসুস্থদের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। নিজেকে যথাযথভাবে প্রকাশ করুন। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। দাম্পত্য ভুল বোঝাবুঝি অবসান হতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
মামলা-মোকদ্দমা কিছু থাকলে তার ফল আপনার বিপক্ষে চলে যেতে পারে। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ সুফল পাবেন। সাংগঠনিক কাজে সুফল পাবেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
সামাজিক কাজে অংশ নিতে পারেন। সে ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আধ্যাত্মিক চিন্তা-চেতনায় সমৃদ্ধি আসতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। জীবনকে অর্থবহ করে তোলার চেষ্টা করুন। সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ধারণ করুন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। অংশীদারি ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। ঘনিষ্ঠ কোনো বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। অপরের প্রতি সদাচরণ করার চেষ্টা করুন।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস








