ঢাকা, শনিবার ৩১, অক্টোবর ২০২৬ ১৪:৫৭:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে

মসজিদে তারাবির নামাজ স্থগিত করতে পারে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৯ এএম, ১৩ এপ্রিল ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

আসন্ন রমজান মাসে করোনা পরিস্থিতির উন্নতি না হলে সৌদির মসজিদে তারাবির নামাজ স্থগিত করা হতে পারে। এমনকি সংক্রমণ শূন্যের কোঠায় না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহালও থাকতে পারে। রবিবার দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের এ তথ্য জানায়। খবর গালফ নিউজের।

সৌদির আল রিয়াদ পত্রিকার একটি প্রতিবেদনে দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রী ড. আব্দুল লতিফ আল শেখের একটি বক্তব্য তুলে ধরা হয়। সেখানে তিনি বলেন, মসজিদে তারাবির নামাজ স্থগিতের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল দিনের পাঁচ ওয়াক্তের নামাজ স্থগিত করা। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, সবার সুরক্ষার জন্য তিনি যেন বাড়ি কিংবা মসজিদ থেকে আমাদের ইবাদত কবুল করে নেন। আমরা প্রার্থনা করি তিনি যেন আমাদের বিশ্বজুড়ে চলতে থাকা এই মহামারি থেকে রক্ষা করেন।

এছাড়া কারো জানাযার নামাজের ক্ষেত্রেও পরিবারের পাঁচ থেকে ছয়জনের বেশি অংশগ্রহণ না করার নির্দেশনাও দেয়া হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, গণ জমায়েত এড়াতেই আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

-জেডসি