ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১২:২৮:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু অবসরের ঘোষণা দিলেন নেইমার কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

মসজিদে বিস্ফোরণ কেন ঘটলো, তদন্তে বের হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৯ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২০ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশেষজ্ঞরা সেখানে গেছেন, ঘটনা কেন ঘটলো সে বিষয়ে তদন্ত হচ্ছে, কারণ বের হবে। যখনই এই ধরণের ঘটনা ঘটেছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন আমাকে ম্যাসেজ দিয়েছেন। প্রতি মুহূর্তে তার সঙ্গে যোগাযোগ হচ্ছে। অনেক জন মারা গেছেন। বাকিদের শরীরের অবস্থা এত খারাপ। তাদের জন্য সব ধরণের চেষ্টা করা হচ্ছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের নবম অধিবেশনের শুরুর দিনে শোক প্রস্তাবের ওপর বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

জাতীয় সংসদের প্রয়াত সদস্য সাহারা খাতুন, ইসরাফিল আলম এবং ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জিসহ সম্প্রতি মারা যাওয়া বিশিষ্টজনদের ওপর শোক প্রস্তাব আনা হয় সংসদে। শোক প্রস্তাবে মসজিদে বিস্ফোরণে নিহতদের কথাও উল্লেখ করা হয়। সংসদ নেতা শোক প্রস্তাবের ওপর সমাপনী ভাষণ দেন।

প্রধানমন্ত্রী বলেন, নামাজ পড়া অবস্থায় এই ধরণের ঘটনা খুব দুঃখ জনক। ওই টুকু জায়গায় ৬টা এসি। আবার শোনা যাচ্ছে ওখানে গ্যাসের লাইনের ওপর মসজিদ নির্মাণ। সাধারণত গ্যাসের লাইনের ওপর নির্মাণ কাজ হয় না। জানি না রাজউক পারমিশন দিয়েছে কিনা।এই ধরণের পারমিশন দেয়া উচিত না। এটা আশংকাজনক থাকে। সেটাই তদন্ত হবে।

তিনি বলেন, আজকাল মসজিদে সবাই দান করেন, এয়ারকন্ডিশন দেন। এখানে বিদ্যুত সরবরাহ কতটুকু নিতে পারবে সেটা দেখা হয়েছিল কিনা, সার্কিট ব্রেকার ছিল কিনা দেখতে হবে। এই বিষয়ে কেবিনেট সেক্রেটারিকে বলেছি, সবাইকে নির্দেশ দিয়েছি কারণ খুঁজে বের করার জন্য। সারা দেশের মসজিদে অপরিকল্পিতভাবে মসজিদ গড়ে তোলা, সেখানে এয়ারকন্ডিশন নিচ্ছেন সেখানে আদৌ স্থাপনা করা যায় কিনা, নকশা করা হয়েছে কিনা দেখা একান্ত প্রয়োজন। নাহলে এই ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জে শুক্রবার রাতে এশার নামাজ চলার মধ্যেই মসজিদের নিচতলায় দেড় টনের এসিগুলো ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বিস্ফোরণের ঘটনায় পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, তিতাস গ্যাস ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আলাদাভাবে এসব কমিটি গঠন করে।

-জেডসি

এই বিভাগের জনপ্রিয়