মহাকাশ থেকে আসছে রহস্যময় সংকেত!
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০১ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
মহাবিশ্বে পৃথিবী ছাড়াও আরো প্রাণের অস্বিত্ব আছে কিনা খুব দ্রুতই কি সেই প্রশ্নের উত্তর পেতে যাচ্ছে মানুষ? অচিরেই কি অবসান ঘটতে চলেছে বিজ্ঞানীদের সেই কৌতূহলের? পৃথিবীতে যেমন মানুষের রাজত্ব, ঠিক তেমনি মহাকাশের অন্য কোনও গ্রহে কি রয়েছে আমাদের মত জীব? দীর্ঘদিন ধরে এই প্রশ্নেরই উত্তর খুঁজে চলেছেন মহাকাশ বিজ্ঞানীরা।
তবে এখনও পর্যন্ত এর নির্দিষ্ট কোনো গ্রহণযোগ্য উত্তর মেলেনি। কিন্তু সাম্প্রতিক ঘটনাবলি বিজ্ঞানীদের মনে নতুন করে আশার সঞ্চার করেছে। কানাডিয়ান হাইড্রোজেন ইন্টেনসিটি ম্যাপিং এক্সপেরিমেন্ট চাইম-এর আওতাধীন ফাস্ট রেডিও বার্স্ট বা এফআরবি প্রোজেক্টে সম্প্রতি বিজ্ঞানীরা লক্ষ্য করেন, পৃথিবী থেকে ৫০ কোটি আলোকবর্ষ দূরে একটি নির্দিষ্ট জায়গা থেকে ক্রমাগত রেডিও সিগন্যালের ধারা আসছে। রহস্যজনক ওই সিগন্যাল প্রতি ১৬ দিন পরপর ফিরে ফিরে আসছে।
২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের ৩০ অক্টোবরের মধ্যে এই নির্দিষ্ট ধারা লক্ষ্য করেছেন বিজ্ঞানীরা। তাদের দাবি, মহাকাশ ভেদ করে মিলিসেকেন্ড দৈর্ঘ্যের রেডিও তরঙ্গ ঢেউ ধেয়ে আসছে। বিজ্ঞানীরা আরও জানান, তরঙ্গগুলি একটানা চারদিন আসছে। তারপর আবার ১২ দিনের বিরতি দিয়ে পুরো প্রক্রিয়াটি পুনরায় শুরু হচ্ছে। এই ঘটনা বিশ্বের বড় বড় সব মহাকাশ বিজ্ঞানীদের কৌতুহলের মাত্রা বাড়িয়ে দিয়েছে।
সাধারণত, একক রেডিও বার্স্ট বা তরঙ্গ একবারই আসে। তা বারবার হয় না। কিন্তু এই রেডিও তরঙ্গের মূল বৈশিষ্টই হলো উচ্চশক্তিসম্পন্ন ছোট আকারের রেডিও তরঙ্গের সিগনাল একাধিকবার পাঠানো। আর যখন সেগুলি বারবার ফিরে আসে, তখন একটি ক্লাস্টার বা তরঙ্গের ঝাঁকের মতো এবং স্পোরাডিক বা এলোমেলো ও প্রচন্ড বিক্ষিপ্ত আকার ধারণ করে।
ওই আলোর তরঙ্গের উৎস কোথায় তার খোঁজ করতে বহু চেষ্টা চালিয়েছেন বিজ্ঞানীরা। কিন্তু, এখনও পর্যন্ত প্রত্যেকটি তরঙ্গ একেকটি নতুন জায়গার সন্ধান দিচ্ছে। বিজ্ঞানীদের দাবি, প্রথম তরঙ্গটি যেখান থেকে এসেছিল, সেই ‘এফআরবি ১২১১০২’- এর ঠিকানা ছিল একটি ছোট ছায়াপথ। ওই ছায়াপথে নক্ষত্র ও ধাতব বস্তু রয়েছে। আবার, ‘এফআরবি ১৮০৯১৬’ -এর ঠিকানা মহাকাশের চক্রাকৃতির কোনো মিল্কিওয়ে বা ছায়াপথ।
তবে বিজ্ঞানীদের ধারণা, কোনও একটি ছায়াপথের বাইরে একটি নক্ষত্র বা কোনও বস্তু তার কক্ষপথে দ্রুতগতিতে চক্কর খাচ্ছে। আর সেখান থেকেই এ ধরনের তরঙ্গ নিক্ষিপ্ত হচ্ছে পৃথিবীর দিকে।
-জেডসি
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা

