মহাকাশে অসুখ, মিশন বাতিল করে নভোচারীদের ফেরাচ্ছে নাসা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫০ পিএম, ১০ জানুয়ারি ২০২৬ শনিবার
ছবি: সংগ্রহিত।
২৫ বছরের ইতিহাসে এই প্রথম। ‘ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন’ (আইএসএস) থেকে এই প্রথমবার অসুস্থতাজনিত কারণে নির্ধারিত সময়ের আগেই ফেরানো হচ্ছে নাসা-র চার জন মহাকাশচারীর একটি দলকে।
সূত্রের খবর, একজন মহাকাশচারী নাকি গুরুতর অসুস্থ। সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে নাসা। চার মহাকাশচারীর মধ্যে কে অসুস্থ কিংবা তার ঠিক কী হয়েছে সে ব্যাপারে মুখ না-খুললেও বিষয়টি নিয়ে শোরগোল তৈরি হয়েছে দেখে নাসা এ দিন জানায়, ‘এটা ইমার্জেন্সি ইভ্যাকুয়েশন নয়। আমরা মহাকাশচারীদের শারীরিক পরিস্থিতি নিয়ে কোনও রকম ঝুঁকি নিই না। তবে উনি এখন অনেকটাই ভালো আছেন।’
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি-সহ অন্তত ন’টি আন্তর্জাতিক সংস্থার হাতে তৈরি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে এমনিতে কোনও হাসপাতাল নেই। কোনও পেশাদার চিকিৎসকও থাকেন না। তবে বেশির ভাগ অভিযানেই এমন এক মহাকাশচারীকে রাখা হয়, যিনি আপৎকালীন পরিস্থিতিতে প্রয়োজনীয় চিকিৎসা করতে সক্ষম। তাকে বলে ‘ক্রু মেডিক্যাল অফিসার’ (সিএমও)।
প্রয়োজনীয় মেডিক্যাল কিটও থাকে তার সঙ্গে। নির্ধারিত সময়ের আগেই ফিরতে চলা স্পেস এক্স-এর এই মিশনে কোনও সিএমও আছেন কি না, তা স্পষ্ট নয়। থাকলেও ‘সিরিয়াস মেডিক্যাল কন্ডিশন’ তিনি সামাল দিতে পারতেন কি না, তা নিয়েও প্রশ্ন থাকছে। সম্ভবত সেই কারণেই মাঝপথে ফেরানো হচ্ছে মিশন।
জানা গিয়েছে, এই টিমের মধ্যে্ দু’জন নাসা-র — জেনা কার্ডম্যান ও মাইক ফিঞ্চ। অন্য দু’জন জাপানের নভোশ্চর কিমিয়া ইউয়ি ও রাশিয়ার রওলেগ প্লাতোনভ। গত বছর অগস্টে কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করেছিল চার জনের ওই টিম। আগামী মার্চে ফেরার কথা। কিন্তু আগেই ফিরতে হচ্ছে তাদের।
নাসা সূত্রের খবর, গত বুঝবার ঠিক ছিল ফিঞ্চ ও কার্ডম্যান স্পেসস্টেশন থেকে বেরিয়ে স্পেসওয়াক করবেন। পরিস্থিতি বদলে যাওয়ায় আগেই তা বাতিল করা হয়েছিল। এ বার জানা গেল, পুরো মিশনই কার্যত ‘বাতিল’। নাসা জানিয়েছে, স্পেশ স্টেশনে অভিকর্ষ নেই। তাই যন্ত্র থাকলেও সব শারীরিক পরীক্ষা সম্ভব নয়। সেই কারণেই ফেরানো হচ্ছে মহাকাশচারীদের।
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা





