মহানবিকে (সা.) কটূক্তি: মমতার বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৫ এএম, ২১ জুন ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
মহানবি হজরত মোহাম্মদকে (সা.) নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেত্রী নূপুর শর্মার মন্তব্যের নিন্দা জানিয়ে প্রস্তাব পাস করেছে পশ্চিমবঙ্গের বিধান সভা। সোমবার (২০ জুন) এ নিন্দা প্রস্তাব পাস করা হয়।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ভাষণ দেওয়ার সময় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি নেতারা প্রতিবাদ করতে থাকেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যে সহিংসতা হওয়ায় আমরা ব্যবস্থা নিয়েছিলাম। কিন্তু এই নারীকে (নূপুর শর্মা) এখনও গ্রেপ্তার করা হলো না কীভাবে? আমি জানি তাকে গ্রেপ্তার করা হবে না। কলকাতা পুলিশের কাছে চার সপ্তাহ সময় চেয়েছেন তিনি। আজ তার পুলিশের সামনে হাজির হওয়ার কথা ছিল।
মহানবীকে (সা.) সম্পর্কে নিজের বিতর্কিত মন্তব্যের জন্য প্রাণনাশের হুমকির থাকায় কলকাতা পুলিশের সামনে হাজির হতে চার সপ্তাহের মেয়াদ বাড়ানোর আবেদন করেছেন নূপুর শর্মা।
রাজ্য বিধানসভায় ভাষণ দিতে গিয়ে মুখমন্ত্রী মমতা বলেন, বিজেপি উসকানি ও ঘৃণার রাজনীতি করে।
মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি বেকারত্বের মূল ইস্যুটির দিকে নজর দিচ্ছে না। বিজেপি অগ্নিপথের মাধ্যমে তাদের কর্মী তৈরির চেষ্টা করছে। আমরা সেনাদের স্যালুট জানাই। তারা প্রতিরক্ষায় কাজ করবে এবং তারা প্রশিক্ষণের সময় অস্ত্র ব্যবহারের কৌশল শিখবে। তারপর, চার বছর পরে, তারা বাদ পড়ে যাবে।
বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, তারা ১৭ হাজার চাকরির কথা বলে। এটা কখন হবে? আমরাই অনেক কাজ দিতে পারি, আমাদের আপনার সামনে মাথা নত করতে হবে না।
রাজ্য সরকার ওই নিন্দা প্রস্তাব পাস করলে বিজেপি নেতারা সেসময় বিধান সভা থেকে ওয়াকআউট করেন (বেরিয়ে যান)।
নূপুর শর্মা যখন ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র ছিলেন, তখন তিনি একটি টিভি বিতর্কে নবি মুহাম্মদ সম্পর্কে একটি মন্তব্য করেন, যা নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়। কাতার, পাকিস্তান ও আফগানিস্তানসহ অনেক দেশ এই মন্তব্যের জন্য ভারতকে নিন্দা জানিয়েছে। পরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তার বক্তব্যের প্রতিবাদে ভারতজুড়ে বিক্ষোভের জন্ম দেয়।
সূত্র : ইন্ডিয়া টুডে
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো








