ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ২১:৪৬:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

মহারাষ্ট্রে ট্রাক-মাইক্রো সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ৯

আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৭ এএম, ১৯ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মহারাষ্ট্রের মুম্বাই-গোয়া মহাসড়কে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নারী ও শিশুসহ মোট নয় জনের মৃত্যু হয়েছে। 
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে মহাসড়কের মানগাঁওয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানায় নিহতদের মধ্যে একজন শিশু ও তিনজন নারী রয়েছে। ট্রাকটি মুম্বাই যাচ্ছিল আর মাইক্রোবাসটি রত্নাগিরি জেলার গুহাগরের দিকে যাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। 

এই দুর্ঘটনায় একমাত্র ৪ বছর বয়সি একটি শিশু জীবিত রয়েছে। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর মহাসড়কটিতে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ ক্ষতিয়ে দেখতে তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ। 

সূত্র: এনডিটিভি