ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ৬:১৯:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ

মহালয়া উপলক্ষে মন্দিরে যাচ্ছিলেন তারা, এখনো নিখোঁজ অনেকে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০৯ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের বোদা উপজেলা সংলগ্ন করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় সর্বশেষ ২৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। 

এ ঘটনায় অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে উদ্ধারকারি দল। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৮ শিশু, ৪ পুরুষ ও ১২ নারী রয়েছেন। এ ঘটনায় শোকের মাতম বইছে এলাকাজুড়ে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে করতোয়াপাড়ের আকাশ।

রোববার বিকেল ৩টার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আওলিয়া ঘাটে নৌকাডুবির ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মহালয়া উপলক্ষে দুপুরের দিকে বোদা, পাঁচপীর, মাড়েয়া, ব্যাঙহারি এলাকার সনাতন ধর্মাবলম্বীরা নৌকায় করে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। নৌকায় অতিরিক্ত যাত্রী নিয়ে নদী পাড়ি দিচ্ছিলেন তারা। মাঝ নদীতে পৌঁছার পর যাত্রীর চাপে নৌকাটি ডুবে যায়। এ সময় কিছু মানুষ সাঁতরে তীরে উঠতে পারলেও বেশিরভাগ যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন।

বোদা থানার ওসি অজয় কুমার জানান, করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় ২৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের নাম-পরিচয় বিস্তারিত জানা যায়নি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। হতাহতরা মহালয়া অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বলে জানা গেছে।

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী জানান, মহালয়া উপলক্ষে মাড়েয়া বাজার এলাকার আউলিয়া ঘাট থেকে ৭০-৮০ জনের মতো মানুষ নিয়ে একটি শ্যালোইঞ্জিনচালিত নৌকা বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিল। ঘাট থেকে নৌকাটি কিছুদূর যাওয়ার পর দুলতে শুরু করে। এক পর্যায়ে ডুবে যায়। মৃতদের অধিকাংশই নারী ও শিশু।

এ বিষয়ে পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে ১৭ জনের লাশ রয়েছে, বাকিদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।