মহাসমাবেশে গান গাইলেন রওশন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:০৭ এএম, ২১ অক্টোবর ২০১৮ রবিবার
জাতীর পার্টির নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ের গান গাইলেন দলটির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ। আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশে বক্তৃতায় উপস্থিত জনতার সমস্বরে জাতীয় পার্টির গানটি গাইলেন তিনি।
মহাসমাবেশে রওশন এরশাদ গেয়েছেন, ‘নতুন বাংলাদেশ গড়ব মোরা। নতুন করে আজ শপথ নিলাম। নবজীবনের ফুল ফোটাব, প্রাণে প্রাণে আজ এই শিক্ষা নিলাম।’ পরে তিনি বলেন, `এবার আমরা ক্ষমতায় যাবই যাব, ইনশাআল্লাহ।`
তিনি বলেন, `আমাদের ক্ষমতায় যেতে হবে। আমি আশা করব আপনারা সেই লক্ষ্যে কাজ করবেন এবং সেইভাবে দলকে সম্মানিত করবেন।`
মহাসমাবেশে সবাইকে অঙ্গীকার করার আহ্বান জানিয়ে সিনিয়র কো-চেয়ারম্যান বলেন, `আমাদের সবাইকে অঙ্গীকার করতে হবে। কারণ আমাদের চেয়ারম্যানের ইচ্ছা উনি আরেকবার দেশের জন্য, জনগণের জন্য কাজ রতে চান। আমরাও দেশের জন্য আরেকবার কাজ করতে চাই।`
দেশের প্রত্যেকটি লোকের কাছে জাতীয় পার্টির কথা বলার আহ্বান জানিয়ে রওশন এরশাদ বলেন,`তাদের মনে আবারও সেই কথা জাগ্রত হবে। কারণ বাংলাদেশের প্রত্যেকের ঘরে ঘরে লাঙল আছে।`
এ সময় `রংপুরের ‘লাঙলে ভোট না দিয়া করছি আমি মস্ত ভুল` গানটি শোনান জাপার কো-চেয়ারম্যান। তিনি বলেন, `আমাদের মনে রাখতে হবে, জাতীয় পার্টির গান আমাদের আবারও গাইতে হবে।`
পরে সবাইকে ধন্যবাদ জানিয়ে নিজের বক্তব্য শেষ করেন রওশন এরশাদ।
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির




