ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ৭:২৫:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন

মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৮ পিএম, ৮ জুলাই ২০২১ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বেতন ও বোনাসের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে মহাসড়ক অবরোধ করেছেন এপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা। এর ফলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ১২ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মহাসড়ক দুটিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, পোশাকশ্রমিকরা বেতন-বোনাসের দাবিতে রাস্তায় অবরোধ শুরু করলে যানজট সৃষ্টি হয়। আমরা চেষ্টা করছি তাদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে।

দাবি আদায় না হলে সড়ক না ছাড়ার ঘোষণা দেন বিক্ষোভে অংশ নেয়া বেশ কয়েকজন শ্রমিক। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

এদিকে সড়কে অবস্থান ‍নিয়ে শ্রমিকদের বিক্ষোভের কারণে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ১২ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এর ফলে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে এসব যানে থাকা যাত্রী ও চালকদের।


-জেডসি

এই বিভাগের জনপ্রিয়