মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় রাজন হত্যা মামলা তদারকি করবে : চুমকি
আপডেট: ১১:৫৩ এএম, ১৫ জুলাই ২০১৫ বুধবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, সিলেট : পীর-আউলিয়ার পূণ্যভূমি সিলেটে অমানবিক নির্যাতনে খুন হওয়া শিশু শেখ সামিউল আলম রাজনের পরিবারকে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এক লাখ টাকার চেক প্রদান করেছেন।
আজ বেলা দেড়টার দিকে তিনি সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাদেআলী গ্রামে রাজনের বাড়ি গিয়ে এ চেক প্রদান করেন।
এ সময় রাজনের মা-বাবা ও আত্মীয়দের সাথে একান্তে কিছু সময় কাটান এবং তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন। পরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক লাখ টাকার চেক রাজনের মা-বাবার হাতে তুলে দেন।
সেখানে তিন সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি সেখানে গিয়েছেন। শিশু রাজনের পরিবারকে সমবেদনা জানানোর ভাষা তার জানা নেই। এটা মানুষের কাজ নয়, নরপিশাচদের কাজ।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে যেন আর কোন শিশু নির্যাতনের শিকার না হয় সেজন্য রাজন হত্যার বিচার দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করা হবে।
তিনি বলেন, ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই মামলা তদারকি করবে।’
দেশে শিশু নির্যাতন আগের তুলনায় কমেছে উল্লেখ করে চুমকি বলেন, উন্মুক্ত মিডিয়ার ফলে এখন শিশু নির্যাতনের মতো ঘটনার প্রচার বেড়েছে। যার ফলে নির্যাতনকারিরাও চিহ্নিত হচ্ছে এবং তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হচ্ছে।
এ সময় বাদেআলী গ্রামের বিক্ষুব্ধ এলাকাবাসী আয়োজিত সমাবেশে প্রতিমন্ত্রী বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, ‘এই হত্যাকা-ের ক্ষমা দুনিয়াতে নেই, আখেরাতেও এর ক্ষমা হবে না’।
সরকার এ ধরনের খুন-খারাবি বরদাশত করবে না জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ করে শিশুদের প্রতি অত্যন্ত আন্তরিক। দেশে কোন শিশু নির্যাতন, অবহেলা ও বঞ্চনার শিকার হলে তিনি তা মেনে নিতে পারেন না। তিনি রাজন হত্যার ঘটনা পর্যবেক্ষণ করছেন।
মেহের আফরোজ চুমকি রাজন হত্যাকা-ের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ ও সোচ্চার হয়ে ওঠার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, কেবল এই এলাকার নয়, এই লজ্জা মানব সমাজের, গোটা দেশের, পুরো জাতির। এর প্রতিবাদ করাও সকলের কাজ।
তিনি আরো বলেন, শিশু রাজন হত্যার বিচারের মাধ্যমে সরকার দেশে এমন দৃষ্টান্ত স্থাপন করবে যাতে ভবিষ্যতে এরকম ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে।
এ সময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক। আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক মোশাররফ হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. কামরুল আহসান, জেলা প্রশাসক মো. জয়নাল আবেদিন, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন প্রমুখ।
১৫.০৭.২০১৫
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী










