মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণায়ের নাম সংশোধনের সুপারিশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৭ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৪ রবিবার
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণায়ের লোগো।
দ্বাদশ জাতীয় সংসদের ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণায়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় রাখার জন্য কমিটি সুপারিশ করেছে। একই সাথে প্রধানমন্ত্রীর নেয়া প্রকল্পগুলো সততা ও জবাবদিহিতার সাথে মিলে মিশে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয় বৈঠকে।
আজ রোববার কমিটির সভাপতি সাগুফতা ইয়াসমিনের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এসব সুপারিশ করা হয়। এ সময় কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি), আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নূর, খাদিজাতুল আনোয়ার, তাহমিনা বেগম এবং মোহাম্মদ জিল্লুর রহমান বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পগুলো উপস্থাপন করা হয়। কমিটি মহিলাদের জন্য মাতৃত্বকালীন ভাতা আরো বাড়ানো, পথশিশুদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধিসহ কর্মের ব্যবস্থা করা এবং গ্রাম পর্যায়ের সুবিধা বঞ্চিত সকল শিশুদের সেবার আওতায় আনার জন্য সুপারিশ করেছে।
বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে মহিলা ও শিশুদের যেভাবে সাহায্য সহযোগিতা করা হয় সেভাবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে সাহায্য সহযোগিতার ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে।
বৈঠকের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের সকল শহীদ সদস্যবৃন্দ, মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ, সম্ভ্রম হারানো দুই লক্ষ মা-বোন, জাতীর চার নেতা এবং ভাষা আন্দোলনে সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করা হয়।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’











