ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ১৮:১৬:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

মা ছিলেন আইসিইউতে, মঞ্চে লোক হাসিয়েছেন ভারতী

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১০ পিএম, ২৩ মার্চ ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং। সিনেমার পাশাপাশি বর্তমানে বিভিন্ন রিয়েলিটি শোয়ে নিয়মিত কাজ করছেন। ক্যারিয়ারে বেশ ভালো সময় পার করছেন তিনি। তবে শুরুতে অনেক কাঠখড় পুড়িয়েছেন এই ভারতীয় কমেডিয়ান।

ক্যারিয়ারের শুরুতে একটি প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ভারতী। সেই সময় অসুস্থ হয়ে তার মা আইসিইউতে ভর্তি ছিলেন, আর মঞ্চে উঠে কৌতুকের মাধ্যমে দর্শককে হাসাতে হয়েছিল তাকে।

এক সাক্ষাৎকারে ভারতী বলেন, ‘আমার প্রথম শো যখন করি, এক হোটেলে থাকতে দেওয়া হয়েছিল। হোটেলের খাবার খাওয়ার অভ্যাস ছিল না। বাড়ির খাবার খেয়েই বড় হয়েছি। দিনের পর দিন হোটেলের খাবার খেতে খেতে আমার মায়ের পাকস্থলীতে ঘা হয়ে যায়। অবস্থা এমন হয় যে হাসপাতালের আইসিইউতে ভর্তি করাতে হয়েছিল। ওই দিন আমার সেমিফাইনাল ছিল। মঞ্চে গিয়ে দর্শক হাসাতে হয়েছে।’


সেই সময়ের অনুভূতি নিয়ে তিনি বলেন, ‘সেই সময় মনে হয়েছিল— এ কেমন জীবন? যদিও নিজেকে বুঝিয়েছিলাম, শিল্পীদের জীবন হয়তো এরকমই। ব্যক্তিগত জিনিস দূরে সরিয়ে দর্শকের জন্য কাজ করে যেতে হবে। মঞ্চে গিয়ে আমি তো আর বলতে পারব না আমার মা হাসপাতালে, আজ হাসাতে ইচ্ছে করছে না। তাও হাততালি দাও।'

ব্যক্তিগত জীবনে ২০১৭ সালে হার্ষ লিম্বাচিয়াকে বিয়ে করেন ভারতী। খুব শিগগির মা হতে চলেছেন তিনি।