মা হারালেন নরেন্দ্র মোদি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৯ এএম, ৩০ ডিসেম্বর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
মা হারালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৯ বছর বয়সে মৃত্যবরণ করেন তিনি।
শুক্রবার (৩০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এর আগে গত বুধবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি থাকা মাকে দেখতে দিল্লি থেকে গুজরাটে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। টুইটারে দেয়া এক বার্তায় তিনি বলেছেন, ‘গৌরবময় একটি শতাব্দী এখন ঈশ্বরের পায়ের কাছে।’
ভারতীয় প্রধানমন্ত্রী প্রায়ই গুরুত্বপূর্ণ উপলক্ষ এবং উৎসবগুলোতে মায়ের আশীর্বাদ পেতে মায়ের কাছে ছুটে যেতেন। গত ১৮ জুন হীরাবেন মোদির বয়স ৯৯ বছর হওয়ার পর মোদি লিখেছিলেন, তার জীবন এবং আত্মত্যাগ তার মন, ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাসকে ‘গড়ে’ দিয়েছিলো।
বিবিসি বলছে, মোদি ও তার মাকে শেষবার গত ৪ ডিসেম্বর জনসমক্ষে দেখা গিয়েছিলো। সেসময় প্রধানমন্ত্রী মোদি তার নিজ রাজ্য গুজরাটে বিধানসভা নির্বাচনের সময় তার বাড়িতে গিয়েছিলেন।
ভারতীয় এই প্রধানমন্ত্রী দিল্লিতে থাকলেও মা হীরাবেন মোদির ছোট ভাই ও তার পরিবারের সঙ্গে থাকতেন। ১৯২৩ সালে গুজরাটের মেহসানা জেলার ভিসনগরে জন্মগ্রহণ করেন হীরাবেন। মোদি লিখেছেন, ‘তার শৈশব কেটেছিলো দারিদ্র্য এবং বঞ্চনার মধ্যে।’
বেশ অল্প বয়সে দামোদরদাস মুলচাঁদ মোদির সঙ্গে হীরাবেনের বিয়ে হয় এবং এরপর নিজের বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে ভাদনগর শহরে চলে যান তিনি।
নরেন্দ্র মোদি তার ব্লগে লিখেছেন, ‘ভাদনগরে আমাদের পরিবার একটি ছোট বাড়িতে থাকত যেখানে একটি জানালাও ছিলো না। আর টয়লেট বা বাথরুমের মতো বিলাসিতা ছেড়েই দিন।’
মোদি তার মাকে সময়নিষ্ঠ, পরিপাটি এবং কঠোর পরিশ্রমী হিসেবে বর্ণনা করেছিলেন। তিনি লিখেছেন, ‘কাজ করার সময়, তিনি তার প্রিয় ভজন এবং স্তুতিগান গাইতেন।’
হীরাবেন কখনোই সরকারি কোনো অনুষ্ঠানে যোগ দেননি উল্লেখ করে নরেন্দ্র মোদি লিখেছেন, তিনি তার সাথে শুধুমাত্র দু’টি অনুষ্ঠানে গিয়েছিলেন। যার দ্বিতীয়টি ছিলো ২০০১ সালে, যখন তিনি প্রথমবার গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন।
মোদি লিখছেন, ‘তারপর থেকে, তিনি কখনও আমার সাথে আর কোনো সরকারি অনুষ্ঠানে যাননি।’
নরেন্দ্র মোদি ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হলেও মা হীরাবেন দুই বছর পরে দিল্লিতে তাকে দেখতে আসেন। মোদি তার অফিসিয়াল বাসভবনের চারপাশে মাকে দেখানো নিজের ছবি টুইট করেছিলেন।
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু







