ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ২৩:৩৭:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

মাইকেল জ্যাকসনের সাবেক স্ত্রী লিসা আর নেই

বিনোদন ডেস্কঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৮ পিএম, ১৪ জানুয়ারি ২০২৩ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বিশ্ববিখ্যাত গায়ক পপসম্রাট মাইকেল জ্যাকসনের সাবেক স্ত্রী লিসা মেরি প্রিসলি আর নেই। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে তিনি মারা যান। তার মা প্রিসিলা প্রিসলি মেয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। বিবিসির সংবাদে এই তথ্য জানা গেছে। লিসা মেরি প্রিসলি ‘রক অ্যান্ড রোলের রাজা’খ্যাত এলভিস প্রিসলির একমাত্র মেয়ে।

মৃত্যুকালে লিসার বয়স হয়েছিল ৫৪ বছর। তার মা প্রিসিলা এক বিবৃতিতে জানিয়েছেন, অত্যন্ত দুঃখভারাক্রান্ত মনে তিনি একটি মর্মান্তিক খবর সবাইকে জানাচ্ছেন। তার কন্যা লিসা পৃথিবী ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছেন।

লিসার মা প্রিসিলা তার বিবৃতিতে আরও জানান, লিসা ছিল তার জানা সবচেয়ে উৎসাহী, শক্তিশালী ও স্নেহময়ী এক নারী। এদিকে বিনোদন ওয়েবসাইট টিএমজেডের দেওয়া তথ্য অনুযায়ী, লিসা লস অ্যাঞ্জেলেসের ক্যালাবাসাসে তার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। বৃহস্পতিবার লিসাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।


পপসম্রাট মাইকেল জ্যাকসনকে ১৯৯৪ সালে বিয়ে করেন লিসা। ১৯৯৬ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে।

উল্লেখ্য, সংগীতশিল্পী লিসা প্রিসলি ১৯৬৮ সালে জন্মগ্রহণ করেন। ১৯৭৭ সালে তার বাবা এলভিস মৃত্যুবরণ করেন। লিসার বয়স ছিল তখন ৯ বছর।

লিসা ২০০৩ সালে তার সংগীত জীবন শুরু করেন। তার প্রথম স্টুডিও অ্যালবাম ‘টু হুম ইট মে কনসার্ন’। লিসা চারটি বিয়ে করেছিলেন। প্রথমে ১৯৮৮ সালে সংগীতশিল্পী ড্যানি কেওফকে বিয়ে করেন তিনি। ১৯৯৪ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০০২ সালে তিনি অভিনেতা নিকোলাস কেজকে বিয়ে করেন। ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়।

এর ২ বছর পরে সংগীতশিল্পী মাইকেল লকউডকে ২০০৬ সালে বিয়ে করেন লিসা। ২০২১ সালে এ সংসার ভেঙ্গে যায়। সংসার জীবনে লিসা চার সন্তানের মা হয়েছিলেন।