ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১২:২৭:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

‘মাইকেল’ ঝড়, ৫ দিনে আয় ২ হাজার ৬৫ কোটি টাকা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪০ পিএম, ২৮ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত বায়োপিক ‘মাইকেল’ মুক্তির পর থেকেই তীব্র আলোচনা আর সমালোচনার মধ্যে রয়েছে। জীবনের বিতর্কিত কিছু অধ্যায় পর্দায় না আনার অভিযোগ উঠলেও দর্শকের আগ্রহে তার প্রভাব পড়েনি—বক্স অফিসের হিসাবই সেটিই বলছে।

অ্যান্টনি ফুকো পরিচালিত এই সিনেমা মুক্তির মাত্র ৫ দিনেই বিশ্বজুড়ে আয় করেছে ২১৮.৮৩ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২ হাজার ৬৫ কোটি টাকা)। যা  চলতি বছরে সর্বোচ্চ আয় করা নির্মাণগুলোর তালিকায় এটি এখন রয়েছে ষষ্ঠ অবস্থানে।

দিনভিত্তিক আয়ের হিসাবে, প্রথম দিন (শুক্রবার) সিনেমাটি আয় করে ৩৯.২৯ মিলিয়ন ডলার। দ্বিতীয় দিন (শনিবার) আয় দাঁড়ায় ৩২.৪৬ মিলিয়ন ডলার, আর তৃতীয় দিন (রবিবার) আয় হয় ২৫.৪৫ মিলিয়ন ডলার। এই তিন দিন মিলিয়ে প্রথম উইকএন্ডে মোট আয় দাঁড়ায় ৯৭.২০ মিলিয়ন ডলার।

এরপর চতুর্থ দিন (সোমবার) এবং পঞ্চম দিন (মঙ্গলবার) মিলিয়ে আসে বাকি ১২১.৬৩ মিলিয়ন ডলার, যার বড় অংশ এসেছে আন্তর্জাতিক বাজার থেকে।

প্রায় ১৫৫ মিলিয়ন ডলার বাজেটের এই নির্মাণে মাইকেল জ্যাকসনের ভূমিকায় অভিনয় করেছেন তার ভাইপো জাফার জ্যাকসন। পাশাপাশি মাইলস টেলার, কোলম্যান ডোমিঙ্গো, ক্যাট গ্রাহাম, নিয়ালং, লরা হ্যারিয়ার, কেনড্রিক স্যাম্পসনসহ আরও অনেকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

সমালোচনার ঝড় থাকলেও আয় বলছে ভিন্ন গল্প—শুরুর গতি কিছুটা কমলেও বিশ্বজুড়ে এখনো দর্শক টানছে ‘মাইকেল’। এখন দেখার বিষয়, এই ধারাবাহিকতা কতদূর ধরে রাখতে পারে।