ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ৫:২৪:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

মাইডাস সেন্টারে বক্তৃতা করবেন অরুন্ধতী রায়

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৯ পিএম, ৫ মার্চ ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে বুকার পুরস্কারজয়ী ভারতীয় লেখক ও অ্যাকটিভিস্ট অরুন্ধতী রায়ের পূর্বনির্ধারিত অনুষ্ঠানের অনুমতি না পাওয়ায় নতুন ভেন্যু ঠিক করেছেন আয়োজকরা। দুপুরে ছবিমেলার ওয়েবসাইটে এক জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার সন্ধ্যায় নতুন এই ভেন্যুতে বক্তৃতা করবেন অরুন্ধতী রায়।

নতুন ভেন্যুর ঠিকানা হচ্ছে- মাইডাস সেন্টার (১১তম তলা), বাড়ি নম্বর ৫, রোড নম্বর ১৬ (পুরনো রোড নং-২৭) ধানমণ্ডি।

এতে বলা হয়, আগের ভেন্যু কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত মেলা এবং অরুন্ধতী রায়ের অনুষ্ঠানের অনুমতি প্রত্যাহার করার পর নতুন ভেন্যুতে কথা বলবেন তিনি।

এর আগে এক বিবৃতিতে আয়োজক প্রতিষ্ঠান ছবিমেলার সম্পাদক ও আলোকচিত্রী শহিদুল আলম জানান, সোমবার রাতে অনিবার্য কারণ দেখিয়ে সেই অনুষ্ঠানের অনুমতি বাতিল করেছে পুলিশ। ফলে আপাতত অরুন্ধতী রায়ের মঙ্গলবারের বক্তৃতা অনুষ্ঠানটি স্থগিত করা হলো।

এশিয়ার আলোকচিত্র উৎসব ছবিমেলায় অংশ নিতে গত ৩ মার্চ ঢাকায় আসেন বুকার পুরস্কারবিজয়ী ভারতীয় লেখক অরুন্ধতী রায়।

-জেডসি