ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ৩:৩১:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ

মাউরা হিলে হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রথম সমকামী গভর্নর

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫০ পিএম, ৯ নভেম্বর ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো মাউরা হিলে (৫১) নামে এক সমকামী নারী গভর্নর নির্বাচিত হতে যাচ্ছেন।

বিবিসির তথ্যমতে, মাউরা হিলে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী। তিনি দেশটির ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের গভর্নর হতে যাচ্ছেন।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির প্রার্থী জিওফ দিয়েলকে পরাজিত করেছেন মাউরা হিলে।

এ দিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের হাউজ অব রিপ্রেজেনটেটিভ বা প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনে এবং সিনেটের ১০০টির মধ্যে ৩৫টি আসনে ভোট হয়েছে। এ ছাড়া ৩৬টি অঙ্গরাজ্যের গভর্নর পদেও লড়ছেন ডেমোক্রেট ও রিপাবলিকান প্রার্থীরা। সূত্র : বিবিসি, সিএনএন