ঢাকা, মঙ্গলবার ২৩, জুন ২০২৬ ৩:০৩:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায় টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায় চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে

মাকে নির্যাতনের অভিযোগে ছেলের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২৫ পিএম, ৯ অক্টোবর ২০২১ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌরসভার পূর্ব-তিমিরপুর গ্রামে মাকে নির্যাতন করায় ছেলে মিশন মিয়াকে  ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন একথা জানান। 

এর আগে শুক্রবার (৮ অক্টোবর) রাতে অভিযুক্তকে এ দণ্ডাদেশ দেন মহি উদ্দিনের আদালত।

জানা গেছে, মিশন মিয়া বিবাহিত হলেও বেকার। মা দর্র্জির কাজ করে সংসার চালান। প্রায়ই মাকে টাকার জন্য মারধর ও আসবাবপত্র ভাংচুর করতেন  মিশন মিয়া। শুক্রবার সন্ধ্যায় মিশন মিয়া টাকার জন্য মায়ের উপর অমানবিক নির্যাতন শুরু করেন। এক পর্যায়ে দা নিয়ে মাকে মারতে গেলে তার চিৎকারে আশপাশের লোকজন মিশন মিয়াকে আটক করে।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিনের নেতৃত্বে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মিশন মিয়াকে ১০ মাস ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।