মাকে মেরে রক্তাক্ত করেছেন কণ্ঠশিল্পী সাজু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৪ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২১ রবিবার
মাকে মেরে রক্তাক্ত করেছেন সংগীতশিল্পী সাজু
জমির অংশ ও টাকা চেয়ে না পেয়ে মায়ের ওপর হামলার অভিযোগ উঠেছে ক্লোজআপ ওয়ান তারকা সাজু বিরুদ্ধে। ছেলের হামলায় গুরুতর আহত সাজুর মা রানীজান বেগম (৬৫) বর্তমানে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার মাথায় কয়েকটি সেলাই পড়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নে সাজুর নিজ বাড়িতে শুক্রবার এ ঘটনা ঘটে। তবে অভিযুক্ত ক্লোজআপ তারকা সাজু আহমেদ এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
তার দাবি, জমির অংশ দাবি করায় পারিবারিক বাদানুবাদের এক পর্যায়ে তাকে লক্ষ্য করে তার বড় বোন ঢিল ছুড়েন। সেই ঢিল লক্ষ্যভ্রষ্ট হয়ে তার মায়ের মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায়।
চিকিৎসাধীন সাজুর মা রানীজান বেগম বলেন, দীর্ঘদিন ধরে টাকা এবং জমির অংশ দাবি করে নানারকম মানসিক অত্যাচার করে আসছে সাজু। প্রায়ই ও আমাকে মারধরের চেষ্টা করে। গেল শুক্রবার আবারও টাকা দাবি করে সাজু। না দিলে জমির অংশ দাবি করে। একটা সময় ঝগড়া বেঁধে যায়। এরপর আমাকে লক্ষ্য করে ইট ছুড়ে মারে। এসময় আমার বাম চোখের ওপর কপালে কেটে যায়। পরে স্বজনরা আমাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে।’
তিনি আরও বলেন, ‘সাজু আমার অবাধ্য সন্তান। সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করবে বলে জমির ভাগ চাচ্ছে। আর এজন্য প্রায়ই সে আমাকে অপদস্ত করে আসছে। ২০০৮ সালে তার ক্লোজআপ ওয়ান তারকা হওয়ার জন্য এসএমএসের পেছনে জমি বন্ধক রেখে লাখ লাখ টাকা শেষ করেছি। এখন ওকে নিজের জমানো অর্থ দিয়ে নির্বাচন করতে বলেছিলাম এবং পরে জমির অংশ দিতে চেয়েছি। কিন্তু সে নির্বাচনের আগেই জমির অংশ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। এজন্য আমার ওপর হামলা করে মাথা ফাটিয়ে দিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
এদিকে, মায়ের অভিযোগ প্রসঙ্গে সাজু বলেন, ‘আমি জমির অংশ দাবি করেছি বলে আমার মা ও বড় বোন আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। আমি মায়ের ওপর আঘাত করিনি। বোনের ছোড়া ঢিল আমার শরীরে না লেগে মায়ের মাথায় লেগেছে। আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।’
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির জানান, ‘আমরা অভিযোগ পেয়েছি। ভুক্তভোগীর বড় মেয়ে আঞ্জুমান আরা বেগম বাদী হয়ে অভিযোগ করেছেন। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, সাজু আহমেদ ২০০৮ সালে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি আয়োজিত রিয়ালিটি শো ক্লোজআপ ওয়ান তারকার দ্বিতীয় রানারআপ নির্বাচিত হন। তার বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নে। ওই ইউনিয়নের তেলিপাড়ার মৃত আজগর আলী ও রানীজান বেগমের ছোট ছেলে সাজু।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান



