মাগুরায় গমের ভালো ফলনের আশা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৭ এএম, ১৩ মার্চ ২০২২ রবিবার
ফাইল ছবি
মাগুরা জেলায় চলতি মৌসুমে কৃষকরা গমের ভালো ফলনের আশা করছেন। বিশেষ করে উচ্চ ফলণশীল গম চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে।
চলতি মৌসুমে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের আওতাধীন বাংলাদেশ গম গবেষণা ইনস্টিটিউট(বারি) উদ্ভাবিত গমের পাশাপাশি বিভিন্ন জাতের গম চাষ কৃষকরা। কিন্তু ঘুর্নিঝড় জাওয়াদের কারনে জেলায় গম চাষ কিছুটা বিঘ্নিত হলেও এ বছর ২ হাজার ৮৪৫ হেক্টর জমিতে গমের চাষ হয়েছে। মাঠে যে গম রয়েছে তার থেকে ভালো ফলনের আশা করছেন কৃষকরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় মোট চাষ হওয়া গমের মধ্য সদর উপজেলায় ১ হাজর ৩৯৫ হেক্টর, শ্রীপুরে ১৫০ হেক্টর, শালিখায় ১৪০ হেক্টর এবং মহম্মদপুর উপজেলায় ১ হাজার ১৬০ হেক্টর জমিতে গম চাষ হয়েছে। চাষকৃত জমি থেকে ৯ হাজার ৩৮৮ টন গম উৎপাদনের সম্ভব্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কৃষি বিভাগের দেয়া তথ্য মতে, এ মৌসুমে ব্লাস্ট রোগ প্রতিরোধী ও তাপ সহনশীল বারি গম-৩০,৩২ ও ৩৩ নামের উচ্চফলনশীল জাতের গম চাষ হয়েছে। এর পাশাপাশি বারি জাতের উচ্চফলশীল গমের আবাদ ছাড়াও বিভিন্ন জাতের গমের পাশাপাশি স্থানীয় জাতের গম চাষ হয়েছে। বিশেষ করে গম চাষের সময় রোগ বালাইয়ের হাত থেকে রক্ষার জন্য গমের বীজ শোধন করে নেয়ার জন্য কৃষকদের পরামর্শ দেয়ায় বীজ বাহিতো রোগের সংখ্যা অনেকাংশেই কমেছে। কৃষি বিভাগের পরামর্শে কৃষকরা সময় মত গম ক্ষেতে বিভিন্ন ধরনের ছত্রাক নাশক ওষুধ স্প্রে করার রোগ বালাই দেখা দেয়নি। এ কারনে চাষকৃত জমিতে গমের আবাদ ভালো হয়েছে।
মাগুরা শ্রীপুর উপজেলার গোপালপুর এলাকার চন্দ্রপাড়া গ্রামের কৃষক মোশারফ হোসেন জানান, তিনি ৩৩ শতক জমিতে কৃষি বিভাগের সহায়তায় উচ্চ ফলনশীল বারি গম-৩২ জাতের প্রদর্শনী প্লট করেছেন। কৃষি বিভাগের পরামর্শে ক্ষেত পরিচর্যা করায় গম ভালো হয়েছে। চাষকৃত জমি থেকে প্রায় ১৮ মন গম পাবেন বলে আশা করছেন তিনি।
একই উপজেলার হোগোলডাঙ্গা গ্রামের কৃষক নজরুল ইসলাম জানান-চলতি মৌসুমে কৃষি বিভাগের সহযোগিতায় তিনিও ৩৩ শতক জমিতে উচ্চফলনশীল বারি গম-৩২ চাষ করেছেন। মাঠে ফসলের অবস্থা ভাল। চাষকৃত জমিতে ১৫ থেকে ১৮ মন গম পাওয়ার আশা করছেন তিনি।
মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. হায়াত মাহমুদ বলেন, জেলার চার উপজেলায় উচ্চ ফলনশীল গম চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। চাষকৃত জমিতে চলতি মৌসুমে গমে রোগবালাই তেমন হয়নি। মাঠে ফসলের অবস্থাও মোটামুটি ভালো।
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা









