ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ১০:৫১:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর শুভ প্রবারণা পূর্ণিমা আজ আজ লক্ষ্মীপূজা স্বর্ণের দামে টানা তিন দফায় পতন আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে

মাগুরায় সাপের কামড়ে কন্যাশিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৪ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার

মাগুরায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

মাগুরায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

মাগুরার শ্রীপুর উপজেলায় সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার খামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ফাতেমা খাতুন (৪) ওই গ্রামের  নায়েব আলী শেখের মেয়ে।

নায়েব আলী বলেন, ‘ঘুমন্ত অবস্থায় ফাতেমাকে সাপ কামড় দেয়। পরে পল্লী চিকিৎসক মোহন মোল্লার কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।’

এ ব্যাপারে শ্রীপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।