মাঘের শীতে চার বিভাগে বৃষ্টি, জনজীবনে দুর্ভোগ
অনু সরকার | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২০ এএম, ১৯ জানুয়ারি ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
মাঘের এই কনকনে শীতে দেশের চার বিভাগে বৃষ্টি হয়ে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। মাঘের হাঁড় কাঁপানো কনকনে শীতে মানুষ দিশেহারা। জরুরি প্রয়োজন ছাড়া লোকজন ঘরের বাইরে বের হচ্ছেন না।
পশ্চিমা লঘুচাপের প্রভাবে বুধবার রাতে পশ্চিমবঙ্গ হয়ে রাজশাহী ও খুলনা বিভাগের জেলেগুলোর উপর দিয়ে প্রবেশ করে বিস্তার লাভ করেছে বৃষ্টি। খুলনা, বরিশাল,ঢাকা ও রাজশাহী বিভাগে বৃষ্টির ফলে তাপমাত্রা আরো হ্রাস পেয়ে শীতের তীব্রতা বেড়েছে। বেশি বৃষ্টিপাত হয়েছে খুলনা বিভাগের যশোর, চুয়াডাঙ্গা, খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদসহ পশ্চিমাঞ্চলে।
যশোরে ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গায় টানা আড়াই ঘন্টা বৃষ্টিতে ক্ষেত-খামার পানিতে তলিয়ে যায়। চুয়াডাঙ্গাসহ দক্ষিণের কিছু এলাকায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াসহ বজ্রপাতও হয়েছে।
এছাড়া বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, ভোলা, ঝালকাঠি, গোপালগঞ্জ, দিনাজপুর, ফরিদপুর, বাগেরহাটসহ বিভিন্ন জেলায় উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টিপাত হয়েছে।
গতকাল সন্ধ্যায় রাজধানীতে গুড়িগুড়ি বৃষ্টিতে শীত জেঁকে বসেছে। দেশের দিনাজপুর, নীলফামারী, রংপুর, পঞ্চগড়সহ দশ জেলায় শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে।
দিনাজপুরে তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রি সেলসিয়াসে। রাজধানী ঢাকায় গতকাল তাপমাত্রা ১২ ডিগ্রিতে নেমে এসেছে। বেড়েছে শীতের প্রকোপ। কুয়াশা কিছুটা কেটে যাওয়ায় দুপুরে ক্ষানিকটা সময় রাজধানীর আকাশে রোদের ঝিলিক দেখা যায়। কুয়াশা এবং হাড়হিম করা ঠান্ডার মধ্যে বৃষ্টির কারণে জনপদগুলোতে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে বৈরী আবহাওয়ায় কোথাও কোথাও জনজীবন স্থবির হয়ে পড়েছে। জরুরি প্রয়োজন ছাড়া লোকজন ঘরের বাইরে বের হচ্ছেন না।
শীতের প্রকোপে গতকাল বৃহস্পতিবার সকালে দেশের বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। আবার কোথাও কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেও সরকারি নির্দেশনা অনুযায়ী স্কুল বন্ধের ব্যবস্থা নেয়া হয়নি। তবে তীব্র শীতে বৃষ্টিতে ভিজে শিশু শিক্ষার্থীরা সকালে স্কুলে আসার পর বহু স্থানে ক্লাস বন্ধ ঘোষণা করে তাদের বাড়ি পাঠিয়ে দেয়া হয়।
এদিকে আবহাওয়া বিশ্লেষকরা বলছেন,বৃষ্টিতে কুয়াশা কেটে গিয়ে আজ সূর্যের আলোর উত্তাপ পাবে ভূ-ভাগ। তাতে দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতে নেমে যাবে পারদ। এরপর আবারো নতুন করে বিহার রাজ্যের ওপর দেশে প্রবেশ করবে ভারি কুয়াশা। তা ক্রমে বিস্তার লাভ করবে সারাদেশে। এতে শীতের মাত্রা এখনি কমবে না। বাড়বে ঠান্ডার প্রকোপ।
আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, দেশের চার বিভাগে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। বিশেষ করে দক্ষিণপশ্চিম অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে বেশী। বৃষ্টির কারণে কুয়াশা কেটে গিয়ে হয়ত সূর্য দেখা যেতে পারে। তবে আজ শুক্রবার থেকে সারা দেশেই তাপমাত্রা কমে যেয়ে শীতের তীব্রতা বাড়তে পারে। মূলত এই মাসজুড়েই শীত বিরাজ করবে।
সিনিয়র আবহাওয়াবিদ ড. শামীম হাসান ভূইয়া বলেন, আগামী দুই দিন খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টি বাড়তে পারে।পুরো জানুয়ারি জুড়েই থাকবে শীতের তীব্রতা। আগামীকাল শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার











