মাতারবাড়িতে আজ জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৮ এএম, ১১ নভেম্বর ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
আজ শনিবার কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের একমাত্র আইকনিক রেলস্টেশন, চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, মাতারবাড়ী, গভীর সমুদ্রবন্দরসহ বেশ কয়েকটি মেগাপ্রকল্প উদ্বোধন করবেন তিনি। পরে মাতারবাড়িতে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।
এ উপলক্ষে জেলাজুড়েই এখন সাজ সাজ রব। নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে টাঙানো ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড-পোস্টারে ছেয়ে গেছে শহরের বিভিন্ন সড়ক, উপসড়ক।
প্রধানমন্ত্রীর আগমন ও জনসভা সফল করতে কক্সবাজার জেলা আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। জনসভায় কয়েক লাখ মানুষ উপস্থিত হবে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে কক্সবাজার জেলা প্রশাসনসহ সরকারের সব বিভাগ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রধানমন্ত্রী ছোট-বড় ২০টি প্রকল্পের উদ্বোধন করবেন বলে জানান জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরান।
গত বছরের ৭ ডিসেম্বর সবশেষ কক্সবাজারে জনসভায় যোগ দিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা











