মাত্র ৫০০ টাকার জন্য স্কুলছাত্রীর আত্মহত্যা!
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:০৫ পিএম, ১৪ জুন ২০২১ সোমবার
মাত্র ৫০০ টাকার জন্য স্কুলছাত্রীর আত্মহত্যা!
মায়ের কাছে পাঁচশ টাকা চেয়ে না পেয়ে অভিমানে ‘আত্মহত্যা’ করেছে এক স্বুল ছাত্রী। কুমিল্লার চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের লোনাকান্দা গ্রামে রোববার এ ঘটনা ঘটে। সুমাইয়া আক্তার (১৭) নামে ওই ছাত্রী এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।
রোববার সন্ধ্যায় নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। আজ সোমবার তার মরদেহ ময়নাতদন্তের পর দাফন কারা হয়। সুমাইয়ার বাবার নাম আমির হোসেন (আলফু মিয়া)। তিনি মালদ্বীপ প্রবাসী।
নিহতের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ চলায় মালদ্বীপ থেকে বাড়িতে টাকা পাঠাতে পারছেন না আমির হোসেন। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন সুমাইয়ার মা ফাতেমা বেগম। এরমধ্যে গতকাল রোববার প্রাইভেট পড়তে যাওয়ার সময় মায়ের কাছে ৫০০ টাকা চায় সুমাইয়া। না দিতে পারায় রাগারাগি করে সে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর সে ঘরে এসে আত্মহত্যা করে।
ফাতেমা বেগম জানান, পড়া শেষ করে সুমাইয়া কখন ঘরে আসে তারা দেখতে পাননি। বিকেলে তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে সন্দেহ করে পরিবারের লোকজন। পরে ঘরের পেছনে গিয়ে জানালা দিয়ে সুমাইয়াকে ফ্যানের হুকের সঙ্গে দড়ি বাঁধা অবস্থায় ঝুলতে দেখা যায়।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে আজ লাশ পরিাবরের কাছে হস্তান্তর করা হয়। পরে নিহতের পরিবার তার দাফন করে বলেও তিনি জানান।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম



