মাদক নির্মূলে কঠোর হতে হবে : চুমকি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:১১ পিএম, ২৬ জানুয়ারি ২০১৮ শুক্রবার
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, মাদক সুন্দর জীবন ধ্বংস করে দেয়।আজকাল নারী এবং শিশুরাও ঝুঁকে পড়ছে। তাই শুধু সরকারই নয়, মাদকের মূল উৎপাটনে সমাজের সবাইকে কঠোর অবস্থান নিতে হবে।
আজ মঙ্গলবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও জামালপুর কলেজের যৌথ আয়োজনে মাসব্যাপী মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর কলেজ মাঠে ‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ইদানিং দেখা যাচ্ছে মাদকে নারী এবং শিশুরাও ঝুঁকে পড়ছে। অন্যদিকে পথশিশুরা অভিভাবকহীন পরিবেশে বেড়ে উঠছে। তাদের সমাজে ফিরিয়ে আনতে সরকারি ও বেসরকারিভাবে উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি বলেন, মাদকাসক্ত হওয়ায় অনেক নারী মাদক পাচার ও কেনা-বেচায় ব্যবহৃত হচ্ছে। সরকার নারী উন্নয়নে এসব নারীদের সাবলম্বী করতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করছে।
জামালপুর কলেজ গভর্নিং বডির সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন গাজীপুর জেলা মাদবদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক আজিজুল হক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূঁইয়া, সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ প্রমুখ।
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭











