মাদক মামলায় জামিন পেয়েও কারাগারে চিত্রনায়িকা একা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০২ পিএম, ১০ আগস্ট ২০২১ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
মাদক মামলায় জামিন পেলেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সিমন হাসান একা। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আদালতে অভিনেত্রীর জামিনের আবেদন করেন তার আইনজীবী আতিকুর রহমান। শুনানি শেষে বিচারক একার জামিন মঞ্জুর করেন।
তবে গৃহকর্মী নির্যাতন আইনে নায়িকার বিরুদ্ধে অন্য যে মামলাটি হয়েছে, তা থেকে এখনই রেহাই পাচ্ছেন না তিনি। তাই আপাতত তাকে কারাগারেই থাকতে হচ্ছে।
গৃহকর্মী হাজেরা বেগমকে পিটিয়ে আহত করার অভিযোগে গত ৩১ জুলাই রাতে একাকে তার রামপুরার বন্ধুনিবাস বাসা থেকে আটক করে হাতিরঝিল থানা পুলিশ। এ সময় সেখান থেকে অর্ধেক বোতল মদ, পাঁচ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এরপর হাতিরঝিল থানায় নায়িকা একার নামে গৃহকর্মী নির্যাতন ও মাদক আইনে দুটি মামলা হয়। প্রথম মামলাটির বাদী গৃহকর্মী হাজেরা বেগম এবং দ্বিতীয়টির বাদী পুলিশ। দুই মামলায় ১ আগস্ট একাকে ঢাকা মহানগর হাকিম আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর তাকে নেওয়া হয় কাশিমপুর কারাগারে।
গত ৩১ জুলাই একাকে আটকের পর গৃহকর্মী হাজেরা বেগম পুলিশের কাছে দেওয়া বয়ানে দাবি করেছিলেন, পাওনা টাকা চাওয়ায় তাকে মারধর করা হয়। তবে একা এই অভিযোগ অস্বীকার করেন। দাবি করেন, তিনি অসুস্থ। কাউকে মারধরের মতো শক্তি তার নেই।
এছাড়া বাসা থেকে মাদক উদ্ধারের ঘটনাকেও তিনি ষড়যন্ত্র বলে উল্লেখ করেন। নায়িকা দাবি করেন, মদ-গাঁজা-ইয়াবা তো দূরে থাক, আমি কখনো সিগারেটে এক টান পর্যন্ত দেইনি। সেই মাদক মামলা থেকে তো জামিন পেলেন, গৃহকর্মী নির্যাতন মামলায় কবে জামিন পান, সেই অপেক্ষায় একা।
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






