ঢাকা, বৃহস্পতিবার ০২, জুলাই ২০২৬ ২২:৩৪:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’ জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু

মাদকের টাকার জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৫:১০ পিএম, ১ অক্টোবর ২০১৮ সোমবার

মাদকের টাকা না দিতে পারায় সাহেরা বেগম (২৪) নামে অন্তঃসত্ত্বাকে শ্বাসরুদ্ধে হত্যা করা হয়েছে স্বামী আপেল মিয়া। শুক্রবার রাতে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ধোপারটেক এলাকায় এ ঘটনা ঘটে।



পুলিশ অাজ শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠিয়েছে। নিহত সাহেরা ওই এলাকার আপেল মিয়ার স্ত্রী। ঘটনার পর থেকে স্বামী আপেল মিয়া পলাতক রয়েছেন।



আড়াইহাজার থানার এসআই আবুল কাসেম জানান, দুই বছর আগে ধোপারটেক গ্রামের সুরুজ মিয়ার মেয়ে সাহেরা বেগমের সঙ্গে একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আপেল মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে মাদকের টাকার জন্য সাহেরাকে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন আপেল। এরমধ্যে সাহেরা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।



শুক্রবার রাতে মাদকের টাকা না দিতে পারায় ফের বাককবিতণ্ডার পর সাহেরা ঘুমিয়ে যান। পরে আপেল ঘুমন্ত সাহেরাকে শ্বাসরুদ্ধে হত্যা করে পালিয়ে যান। আজ শনিবার সকালে সাহেরার কোন সাড়াশব্দ না পেয়ে পরিবারের অন্য সদস্যরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। নিহত সাহেরা ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।