ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ২২:০৮:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন

মাদরাসাছাত্রীকে ধর্ষণ মামলার বাদীকে হুমকি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:১৬ পিএম, ২৮ অক্টোবর ২০২৫ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক দাখিল মহিলা মাদরাসাছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়ায় স্থানীয় এলাকাবাসী ধর্ষককে গ্রেফতার ও তার বিচার দাবিতে সোমবার (২৭ অক্টোবর) মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৫ সেপ্টেম্বর উপজেলার একটি মহিলা মাদরাসার নবম শ্রেণির ছাত্রীকে (১৪) চাপিলাকান্দা গ্রামের আল মামুন (২৮) ফুসলিয়ে জয়পুরহাট নিয়ে যায়। সেখানে তাকে আটকিয়ে ধর্ষণ করে। ১৫ দিন পর তাকে ৮ অক্টোবর সেখান থেকে নিয়ে এসে তার বাড়ির পাশে রেখে ধর্ষক পালিয়ে যায়।

পরে বাড়ি গিয়ে ওই ছাত্রী তার পরিবারের সঙ্গে বিষয়টি অবহিত করে। পরিবারের লোকজন স্থানীয় এলাকাবাসীর কাছে বিচার দাবি করে। এতে কোনো প্রতিকার না পেয়ে মামুনের নামে ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষিতার ভাই মামলা করেন। আদালত এ মামলাটি সিআইডিকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান জানান, ভিকটিমের পরিবারকে হুমকি দেওয়ায় অভিযোগের প্রেক্ষিতে ঘটনাটি সরেজমিনে তদন্তের জন্য এসআই আজিজুল হককে দায়িত্ব দেওয়া হয়। অভিযোগের সত্যতার প্রমাণ পাওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের অনুমতি চাওয়া হয়েছে।