ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ২৩:১৯:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

মাদারীপুরে ধর্ষিতার পরিবারকে জোর করে এলাকাছাড়া

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:৩৪ পিএম, ৪ মে ২০১৮ শুক্রবার

মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের উত্তর দুধখালী গ্রামে ধর্ষণের শিকার এক যুবতীকে সালিশের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা দিয়ে ধর্ষিতার পরিবারকে জোর করে এলাকাছাড়া করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

ঘটনার তিন দিন পালিয়ে থাকার পর বৃহস্পতিবার বিকেলে গোপনে মাদারীপুর সদর থানায় উপস্থিত হয়ে ধর্ষক রাসেল খলিফাকে আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে ঐ ধর্ষিতা। পুলিশ তাকে ডাক্তারী পরীক্ষার জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে। এদিকে প্রভাবশালীদের ভয়ে আবার অজ্ঞাত স্থানে থাকবে বলে ধর্ষিতা জানিয়েছে।


স্থানীয়, পারিবারিক ও ধর্ষিতা সূত্রে জানা যায়, সোমবার রাতে উত্তর দুধখালী গ্রামের হাজাম পরিবারের এক পান দোকানীর মেয়েকে (২২) বাড়ি ফাঁকা পেয়ে জোর করে ধর্ষণ করে একই গ্রামের জৈনদ্দিন খলিফার ছেলে রাসেল খলিফা (২৮)।


ঘটনার পরদিন মঙ্গলবার সকালে ওই নির্যাতিতা যুবতী তার মায়ের সাথে থানায় মামলা করতে গেলে মাঝপথ থেকেই এলাকার প্রভাবশালী একটি মহল ওই যুবতী ও তার পরিবারকে ভয়-ভীতি দেখিয়ে জোর করে এলাকায় নিয়ে যায়।


পরে ঐ দিন দুপুরে তড়িঘড়ি করে স্থানীয় এক প্রভাবশালীর বাড়িতে সালিস বৈঠক বসে। সেখানে ধর্ষণকারী রাসেল খলিফাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রভাবশালী সালিশদাররা জরিমানার টাকা দিয়ে ওই যুবতীকে পরিবারসহ কিছুদিন এলাকা ছেড়ে অন্যত্র থাকার নির্দেশ দেয়া হয়। এই ঘটনার পর থেকে নির্যাতিতা যুবতী ও তার পরিবার অজ্ঞাত স্থানে থাকতে বাধ্য হয়।


৩ দিন পালিয়ে থাকার পর বৃহস্পতিবার বিকেলে গোপনে মাদারীপুর সদর থানায় উপস্থিত হয়ে ধর্ষক রাসেল খলিফাকে আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে ধর্ষিতা। এই ধরণের একটি স্পর্শ কাতর ঘটনা সালিশে মীমাংসা করায় এলাকার মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।


ধর্ষিতা ঐ যুবতী বলেছে, ‘রাসেল আমাকে ধর্ষণ করেছে। আমি আজ (বৃহস্পতিবার) বিকেলে গোপণে মাদারীপুর সদর থানায় উপস্থিত হয়ে রাসেল খলিফার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছি। আমি ওর (রাসেল খলিফার) দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তাছাড়া এলাকায় প্রভাবশালীদের ভয়ে বাড়িতেও যেতে পারছিনা।


দুধখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান হিরু খান বলেন, ঘটনার কথা আমার কানে এসেছে। কিন্তু ঐ মেয়েটির পরিবারের কেউ আমার কাছে আসেনি বা কোন অভিযোগ করেনি।


মাদারীপুর জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কণা বলেন, মেয়েটির পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়ার ব্যাপারে সহযোগিতা করা হবে।


এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ আবু নাইম মামলা দায়েরের কথা নিশ্চিত করে বলেন, ‘নির্যাতিতা থানায় উপস্থিত হয়ে রাসেল খলিফা নামের এক যুবকের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। এখন তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।‘