ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ৫:০৭:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

মাদারীপুরে পুকুরে ডুবে ছোট্ট আফিয়ার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৬ পিএম, ১১ ডিসেম্বর ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

মাদারীপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে আফিয়া আক্তার নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার পাঁচখোলা গ্রামে এ ঘটনা ঘটে। আফিয়া ওই এলাকার আশরাফুল শেখের মেয়ে।

জানা যায়, মা-বাবার সঙ্গে ঢাকায় বসবাস করতো আফিয়া। কয়েকদিন আগে পরিবারের সঙ্গে ঢাকা থেকে নানার বাড়ি পাঁচখোলা গ্রামে বেড়াতে আসে সে। সকালে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায় আফিয়া। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করেন। দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মাদারীপুর সদর মডেল থানার এসআই)কামরুল ইসলাম জানান, সকালে শিশুটি পানিতে পড়ে গেলে তার মৃত্যু হয়। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ মাদারীপুর সদর হাসপাতাল মর্গে হাসপাতালে আছে।