মাদারীপুরে বিষ দিয়ে বানর হত্যা মামলায় গৃহবধূ কারাগারে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৮ পিএম, ১১ মে ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
মাদারীপুরে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে বানর হত্যা মামলায় শাহানাজ বেগম (৫৪) নামে গৃহবধূকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার বিকালে গ্রেফতারকৃত ওই গৃহবধূকে আদালতে প্রেরণ করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইদুর রহমান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওই গৃহবধূ মাদারীপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের মধ্যখাগদী এলাকার লতু হাওলাদারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার (০৫ মে) বিকালে মাদারীপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের চরমুগরিয়ার মধ্যখাগদী এলাকায় খাবার সঙ্গে বিষ মিশিয়ে ১৫টি বানর হত্যা করে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সামাজিক বন বিভাগের কর্মকর্তারা।
পরে মৃত বানরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নিয়ে আসা হয় জেলা প্রাণী সম্পদ অফিসে। এ ঘটনায় সদর মডেল থানায় ফৌজদারি এবং বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে আলাদা দুটি মামলা দায়ের করে বন বিভাগ।
পরে অনুসন্ধান শেষে শনিবার রাতে ওই এলাকা থেকে শাহানাজ বেগম ও আকু হাওলাদার নামে দুইজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আকুকে ছেড়ে দিলেও শাহানাজকে আদালতে প্রেরণ করে পুলিশ।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ বদরুল আলম মোল্লা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহানাজ বেগম বানর হত্যার কথা স্বীকার করেছেন। আটক হওয়া অপরজন বানর হত্যার সঙ্গে জড়িত না থাকায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।
-জেডসি
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল


