ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ৪:০৭:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মাদারীপুরে স্কুলছাত্রীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৪ পিএম, ১৫ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

মাদারীপুরের কালকিনিতে শুকতারা নামে দশম শ্রেণির এক ছাত্রীকে কুপিয় জখম করেছে রুপম আকন (৩০) নামে এক যুবক।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে কালকিনি পৌরসভার ঝাউতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত মেয়েটি কালকিনি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

আহত স্কুলছাত্রীকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

জানা গেছে, আজ সকালে বাড়ি থেকে হেঁটে স্কুলে যাচ্ছিল শুকতারা। বাড়ির পাশের রাস্তায় একা পেয়ে এলাকার বখাটে রুপম আকন ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। পরে সে পালিয়ে যায়। স্থানীয়রা অচেতন অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

রুপম কালকিনির সাহেবরামপুর এলাকার সালাম আকনের ছেলে। 

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রয়োজনে বখাটে রুপমকে গ্রেফতার করা হবে।