ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ১৮:৪৬:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

মাধ্যমিকের ছাত্রীদের আয়রন ট্যাবলেট খাওয়ানো শুরু কাল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩১ পিএম, ২৬ মার্চ ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে দেশের নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিকের ছাত্রীদের আয়রন ফলিক এসিড ট্যাবলেট খাওয়ানোর কার্যক্রম শুরু হবে আগামী ২৭ মার্চ।

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, দেশব্যাপী কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে ইউনিসেফের সহায়তায় লক্ষাধিক শিক্ষক-কর্মকর্তাদের অ্যাডোলেসেন্ট নিউট্রিশন ট্রেনিং অ্যাপসের মাধ্যমে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ২০২০ সালের ৮ অক্টোবর শিক্ষামন্ত্রী দীপু মনি কৈশোরকালীন পুষ্টি কার্যক্রমের প্রশিক্ষণ অ্যাপস এবং কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে গাইডলাইন-২০২০ এর উদ্বোধন করেন।

এতে আরও বলা হয়, কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে এরই মধ্যে দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রায় আট কোটি আয়রন ফলিক এসিড ট্যাবলেট বিতরণ করা হয়েছে।

কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হওয়ায় আগামী ২৭ মার্চ থেকে দেশব্যাপী সব নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর ছাত্রীদের প্রতি সপ্তাহে একটি করে আয়রন ফলিক এসিড ট্যাবলেট খাওয়ানো কার্যক্রম শুরু করার জন্য নির্দেশ দেয়া হলো।