মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৩ পিএম, ১৮ জুন ২০২৬ বৃহস্পতিবার
ফাইল ছবি।
বিশ্বব্যাপী মানবিক সংকট ক্রমশ গভীরতর হওয়ার প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার, বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত এবং শান্তি প্রতিষ্ঠার কার্যক্রমে নারীদের অংশগ্রহণ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) ২০২৬ সালের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে বক্তব্য দিতে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মানবিক নীতি ও মূল্যবোধের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সামাজিক সুরক্ষা কর্মসূচির সম্প্রসারণ, দুর্যোগ প্রস্তুতি জোরদার, নারীর ক্ষমতায়ন এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় কাজ করে যাচ্ছে।
একই দিন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ (ডব্লিউপিএস) বিষয়ক উন্মুক্ত বিতর্কে অংশ নিয়ে প্রতিমন্ত্রী শান্তি প্রতিষ্ঠা, সংঘাত প্রতিরোধ এবং সংঘাত-পরবর্তী পুনর্গঠনে নারীদের অপরিহার্য ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, নেতৃত্ব ও অবদানের প্রশংসা করেন। পাশাপাশি শান্তি ও নিরাপত্তা খাতে নারীদের অর্থবহ অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বিশ্বব্যাপী সংঘাতপূর্ণ অঞ্চলে নারী ও শিশুদের ক্রমবর্ধমান দুর্ভোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
একই সঙ্গে মানবিক সহায়তা খাতে বাড়তে থাকা অর্থায়ন ঘাটতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করে তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের আহ্বান জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ১৮ জুন প্রতিমন্ত্রী ইকোসকের ২০২৬ হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের হাই-লেভেল প্যানেল ডিসকাশন-২-এ অংশ নেবেন। একই দিন তিনি জাতিসংঘ সদর দপ্তরে ইউএন উইমেনের আন্ডার-সেক্রেটারি-জেনারেল ও নির্বাহী পরিচালক সিমা বাহাউসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
- গৃহপরিচারিকা মিলন দাস নির্যাতন: এএসআই ও তার স্ত্রী গ্রেপ্তার
- এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা
- ঢাকার বাতাস আজ মাঝারি, দূষণের শীর্ষে দিল্লি
- ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা
- সময় ভালো যাচ্ছে না, দোয়া চাইলেন দীপা খন্দকার
- সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মত পেছাল তদন্ত প্রতিবেদন
- দেশে ফিরেছেন ৫৮ হাজার ৮৬৩৯ বাংলাদেশি, মৃত্যু ৫২
- দেশের নানা অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা
- যুদ্ধবিরতি চুক্তিতে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান
- ক্রোয়েশিয়ার বিপক্ষে সহজ জয় ইংল্যান্ডের
- দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম
- জি-৭ সম্মেলন: জেলেনস্কির কাণ্ডে ইতালির প্রধানমন্ত্রীর অস্বস্তি
- পর্তুগালকে রুখে দিল কঙ্গো, পারলেন না রোনালদো
- মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান
- পর্তুগালকে রুখে দিল কঙ্গো, পারলেন না রোনালদো
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- মেসির গোলে উচ্ছ্বাসে ভাসলেন কেয়া পায়েল
- মেসির হ্যাটট্রিকে বড় জয়ে বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার
- ফের আদালতে মমতা, শুভেন্দুর বিরুদ্ধে পিটিশন দায়ের
- জি-৭ সম্মেলন: জেলেনস্কির কাণ্ডে ইতালির প্রধানমন্ত্রীর অস্বস্তি
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: এক ম্যাচে মেসির যত রেকর্ড
- ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
- রাতে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল
- দুপুরের মধ্যে ১০ অঞ্চলে ঝড়ের আভাস
- বিমানে দায়িত্ব দিয়ে ফের প্রত্যাহার, আলোচনায় শাহনাজ
- গোলের পর কেন কাঁদলেন মেসি? জানালেন নিজেই
- চট্টগ্রামে শিশু আয়াত হত্যার প্রধান আসামি আবিরের মৃত্যুদণ্ড
- দেশে ফিরেছেন ৫৮ হাজার ৮৬৩৯ বাংলাদেশি, মৃত্যু ৫২
- ‘স্মার্ট ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপের উদ্বোধন











